Washing Machine Ice Hack: ইস্ত্রি ছাড়াই ঝকঝকে জামা! এক টুকরো বরফেই দূর হবে কুঁচকানো ভাব

ওয়াশিং মেশিনে বরফ ব্যবহার করে কীভাবে ইস্ত্রি ছাড়াই জামাকাপড়ের কুঁচকানো ভাব দূর করবেন? জানুন সহজ ও কার্যকর আইস হ্যাক।

জামাকাপড় ধোয়ার পর ইস্ত্রি করতে অনেকেরই আলস্য লাগে, আবার সময়ও থাকে না। এমন পরিস্থিতিতে সহজ সমাধান হতে পারে ‘আইস হ্যাক’। মাত্র ২-৩ টুকরো বরফ ব্যবহার করেই পাওয়া যাবে ইস্ত্রি করা মতো মসৃণ কাপড়।

বরফের টুকরোতেই ম্যাজিক! কীভাবে কাজ করে এই হ্যাক

ওয়াশিং মেশিনের ড্রায়ারে কাপড় দেওয়ার সময় ২-৩টি বরফের টুকরো যোগ করুন।

ড্রায়ারের ভেতরের তাপে বরফ গলে বাষ্পে পরিণত হয়, যা কাপড়ের ভাঁজ খুলে দেয়।

স্টিমেই দূর হবে কুঁচকানো ভাব

এই বাষ্প কাপড়ের তন্তুর গভীরে পৌঁছে ফাইবারকে রিল্যাক্স করে। ফলে ড্রায়ার সাইকেল শেষে কাপড় হয়ে ওঠে অনেকটাই মসৃণ ও ঝকঝকে—ঠিক ইস্ত্রি করা কাপড়ের মতো।

বিজ্ঞান কী বলছে?

Textile Research Journal-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, গরম বাতাসে আর্দ্রতা বাড়লে কাপড়ের ফাইবার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

‘স্টিম রিলাক্সেশন’ পদ্ধতিতে প্রায় ৮০% পর্যন্ত কুঁচকানো ভাব দূর করা সম্ভব বলে দাবি গবেষকদের।

ড্রায়ার না থাকলে কী করবেন?

যাদের ড্রায়ার নেই, তারাও এই সমস্যার সহজ সমাধান পেতে পারেন—

সাদা ভিনিগার ও জল ১:৩ অনুপাতে মিশিয়ে নিন

কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে হালকা স্প্রে করুন

শুকিয়ে গেলে কুঁচকানো ভাব অনেকটাই কমে যাবে

সময় ও খরচ—দুটোই বাঁচবে

এই পদ্ধতি ব্যবহার করলে—

ইস্ত্রির ঝামেলা কমবে

সময় বাঁচবে

বিদ্যুৎ বিলও কমবে

ইস্ত্রি করার ঝামেলা এড়াতে দারুণ একটি ঘরোয়া টিপস—ওয়াশিং মেশিনের ড্রায়ারে কয়েকটি বরফের টুকরো দিলেই তৈরি হবে স্টিম, যা মুহূর্তে দূর করবে জামাকাপড়ের ভাঁজ।

Leave a comment