৫ মিনিটে হেলদি ব্রেকফাস্ট: দিন শুরু হোক টেস্টি ও পুষ্টিকর খাবারে

দিন শুরু করুন হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট দিয়ে। ৫ মিনিটে বানানো যাবে ভেজিটেবল অমলেট স্যান্ডউইচ, ওটস-ফল স্মুদি ও সুজি উপমা। খেতে সুস্বাদু, পুষ্টিতে পূর্ণ।

সকালের নাস্তা শুধুমাত্র দিনের প্রথম খাবার নয়, এটি সারাদিনের এনার্জির উৎস। হেলদি ব্রেকফাস্ট মানে শরীর ফিট থাকবে, মুড ফ্রেশ থাকবে। ঝটপট বানানো যাবে এমন সুস্বাদু ও পুষ্টিকর ব্রেকফাস্টই আজকের প্রয়োজন। এখানে তিনটি সহজ এবং মজাদার রেসিপির তালিকা দেওয়া হলো, যা মাত্র ৫ মিনিটে তৈরি করা যাবে।

ভেজিটেবল অমলেট স্যান্ডউইচ

উপকরণ: ডিম ২টি, কুচি করা পেঁয়াজ, টম্যাটো, ক্যাপসিকাম, ধনেপাতা, লবণ, গোলমরিচ, ব্রেড ২ স্লাইস, মাখন/অলিভ অয়েল।

পদ্ধতি: ডিম ফাটিয়ে সবজি, লবণ ও গোলমরিচ মিশান। হালকা তেলে অমলেট বানান। ব্রেডে মাখন মেখে অমলেট বসিয়ে স্যান্ডউইচ তৈরি করুন।

ওটস-ফল স্মুদি

উপকরণ: হাফ কাপ ওটস (রাতভর ভিজিয়ে রাখা), দুধ বা দই ১ কাপ, কলা, আপেল, বেরি জাতীয় ফল কুচি, বাদাম, চিয়া সিডস, মধু।

পদ্ধতি: ব্লেন্ডারে ওটস, দুধ/দই, কলা ব্লেন্ড করুন। বাটিতে ঢেলে উপর থেকে কাটা ফল, বাদাম ও চিয়া সিডস ছড়িয়ে দিন। মধু ছিটিয়ে পরিবেশন করুন।

সুজি উপমা

উপকরণ: সুজি ১ কাপ, পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম, কুচি করা কাচালংকা, কারিপাতা, সর্ষে দানা, নুন, তেল/ঘি।

পদ্ধতি: কড়াইতে তেল দিয়ে সর্ষে দানা ভেজে পেঁয়াজ ও সবজি যোগ করুন। নুন দিয়ে নাড়ুন। ভেজে রাখা সুজি মিশিয়ে ফুটন্ত জল ঢেলে নাড়তে থাকুন। ঢেকে ৫ মিনিট রাখলেই সুস্বাদু উপমা তৈরি।

ঝটপট, সুস্বাদু ও পুষ্টিকর ব্রেকফাস্ট আপনার দিনকে করবে ফ্রেশ ও এনার্জি-ফুল। ভেজিটেবল অমলেট স্যান্ডউইচ, ওটস-ফল স্মুদি এবং সুজি উপমা মাত্র ৫ মিনিটে তৈরি হবে, যা সকালকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করবে।

Leave a comment