কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবরের ইঙ্গিত। National Council of Joint Consultative Machinery-এর স্টাফ সাইডের তরফে জমা পড়া মেমোরান্ডামে অষ্টম বেতন কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে এসেছে, যা বাস্তবায়িত হলে বেতন কাঠামোয় বড় পরিবর্তন হতে পারে।
ন্যূনতম বেসিক বেতন ৬৯,০০০ টাকার প্রস্তাব
প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি ৬৯,০০০ টাকা করা হতে পারে। বর্তমান বেতন কাঠামোর তুলনায় এটি অনেকটাই বেশি, ফলে কর্মীদের হাতে উল্লেখযোগ্য পরিমাণে বেশি অর্থ আসতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টরে বড় পরিবর্তনের ইঙ্গিত
শুধু বেতন বাড়ানো নয়, ফিটমেন্ট ফ্যাক্টরেও বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। এর ফলে নতুন বেতন নির্ধারণের পুরো পদ্ধতিতেই আমূল বদল আসতে পারে।
ডিএ ও ইনক্রিমেন্টেও বাড়বে সুবিধা
বর্তমানে 7th Pay Commission-এর অধীনে কর্মীরা প্রায় ৬০% ডিএ পাচ্ছেন। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এই ডিএ নতুন বেসিকের সঙ্গে যুক্ত হয়ে আরও বাড়তে পারে। বার্ষিক ইনক্রিমেন্টও বাড়ার সম্ভাবনা রয়েছে।
শহরভিত্তিক বেতন কাঠামোয় নতুন ভাবনা
এক্স, ওয়াই, জেড ক্যাটেগরির শহরভেদে জীবনযাত্রার খরচ অনুযায়ী বেতন নির্ধারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ফলে বড় শহরে কর্মরতদের জন্য বাড়তি সুবিধা আসতে পারে।
কর্মীদের মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে
অষ্টম বেতন কমিশনের খসড়া নিয়ে কর্মীদের মতামত নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এর পর চূড়ান্ত সুপারিশ তৈরি হবে।
কবে থেকে কার্যকর হতে পারে?
সুপারিশ অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবি উঠেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কেন্দ্র সরকারের হাতে।
অষ্টম বেতন কমিশন ঘিরে বড় আপডেট সামনে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি ৬৯,০০০ টাকা করার প্রস্তাব উঠেছে। ফিটমেন্ট ফ্যাক্টর থেকে ডিএ—সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের সম্ভাবনা।











