Asia Cup 2025 IND VS PAK: অপারেশন স্কাই! পাকিস্তানকে উড়িয়ে দিল নতুন ভারত

Asia Cup 2025 IND VS PAK: অপারেশন স্কাই! পাকিস্তানকে উড়িয়ে দিল নতুন ভারত

অপারেশন সিঁদুরের পর বাইশগজে ভারত-পাক দ্বন্দ্ব : দীর্ঘ বিরতির পর আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান। বাইশগজে পাকিস্তানকে দুরমুশ করাই ছিল ভারতের লক্ষ্য। প্রথম ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া, নজর ছিল সুপার সানডের এই লড়াইতে। সেই প্রত্যাশা পূর্ণ করেই গ্রুপ পর্বে একতরফা জয় তুলে নিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু শুরুতেই চাপে ফেলে দেন ভারতীয় বোলাররা। ইনিংসের প্রথম বৈধ ডেলিভারিতেই হার্দিক পান্ডিয়ার শিকার এক পাকিস্তানি ব্যাটার। পরের ওভারে জসপ্রীত বুমরার আঘাত। এরপর কুলদীপ যাদব আক্রমণে নামতেই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে। তিনি একাই তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।শেষদিকে শাহিন আফ্রিদির ঝোড়ো ৩৩ রানে ভর করে কোনওরকমে ১২৮ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

অভিষেক-গিলের ঝড়ো সূচনা

টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা আগ্রাসী ব্যাটিংয়ে ১৩ বলে ৩১ রান করে দ্রুত রান তোলেন। শুভমন গিল খুব বেশি দূর এগোতে না পারলেও ভারতকে ভালো সূচনা এনে দেন।

ক্যাপ্টেন স্কাইয়ের জয়োচ্ছ্বাস

তিনে নেমে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব শান্ত মাথায় ইনিংস গড়ে তোলেন। সঙ্গী ছিলেন তিলক ভার্মা। তিলক আউট হলেও স্কাই শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জেতান। ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করে জন্মদিনের দিনটি স্মরণীয় করে রাখলেন ‘বার্থ ডে বয়’ স্কাই।

ভারতের দুর্দান্ত জয় – বাড়তি প্রাপ্তি

১৬ ওভারেই টার্গেট পূরণ করে ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে শুধু জয় নয়, দীর্ঘদিন রানের খরা কাটিয়ে ক্যাপ্টেন স্কাইয়ের ব্যাটিংও টিম ইন্ডিয়া ও সমর্থকদের কাছে বাড়তি প্রাপ্তি হয়ে উঠল। এশিয়া কাপের লড়াইয়ে এই জয় ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

এশিয়া কাপে গ্রুপ পর্বের মহারণে পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয় পেল সূর্যকুমার যাদবের ভারত। দুর্দান্ত বোলিংয়ে কুলদীপ যাদব আর ক্যাপ্টেন স্কাইয়ের ঝলমলে ব্যাটিংয়ে মাত্র ১৬ ওভারেই পাকিস্তানের দেওয়া ১২৮ রানের টার্গেট ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া।

Leave a comment