বাংলাদেশে ১০ হাজার ভারতীয় টাকা নিয়ে গেলে কত দাঁড়ায়? রুপি বনাম টাকার অঙ্কে চমক!

বাংলাদেশে ১০ হাজার ভারতীয় টাকা নিয়ে গেলে কত দাঁড়ায়? রুপি বনাম টাকার অঙ্কে চমক!

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে উত্তেজনা, বিক্ষোভ ও অশান্তির খবর সামনে আসছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সাধারণ মানুষের কৌতূহল বাড়াচ্ছে আরেকটি প্রশ্ন—বাংলাদেশে ভারতীয় রুপির দাম কত? বিশেষ করে ১০,০০০ টাকা নিয়ে গেলে সেখানে আসলে কত বাংলাদেশি টাকা পাওয়া যায়?

ভারতীয় রুপি কেন বাংলাদেশে বেশি শক্তিশালী?

সাম্প্রতিক আন্তর্জাতিক কারেন্সি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে

১ ভারতীয় রুপি ≈ ১.৩৬–১.৩৭ বাংলাদেশি টাকা।এর অর্থ, সীমান্ত পেরোলেই ভারতীয় রুপির ক্রয়ক্ষমতা বেড়ে যাচ্ছে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও টাকার মান পড়ে যাওয়ায় বাংলাদেশে রুপির দর তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

১০ হাজার ভারতীয় টাকার প্রকৃত মূল্য কত?

বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করলে—

১০,০০০ ভারতীয় টাকা ≈ ১৩,৬০০–১৩,৭০০ বাংলাদেশি টাকা

১ লক্ষ ভারতীয় টাকা ≈ ১,৩৬,০০০ টাকারও বেশি

এই অঙ্ক অনেকের কাছেই চমকপ্রদ, বিশেষ করে যারা চিকিৎসা, ভ্রমণ বা ব্যবসার কাজে বাংলাদেশে যাতায়াত করেন।

বিনিময় হার কি সব সময় একই থাকে?

বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন, মুদ্রা বিনিময় হার প্রতিদিন বদলায়।রাজনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে এই হার ওঠানামা করে। তাই বাংলাদেশে যাওয়ার আগে সর্বশেষ বিনিময় হার দেখে নেওয়াই বুদ্ধিমানের।

বাংলাদেশি টাকার নিয়ন্ত্রণ কার হাতে?

বাংলাদেশের সরকারি মুদ্রার নাম ‘টাকা’ (BDT)।

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক ১০ টাকা ও তার বেশি মূল্যের সমস্ত নোট ইস্যু করে এবং মুদ্রাস্ফীতি ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে।

ছোট নোটের দায়িত্ব কার?

বাংলাদেশে ১, ২ ও ৫ টাকার নোট ইস্যু করে অর্থ মন্ত্রণালয়। এগুলিকে সরকারি নোট বলা হয় এবং সরাসরি সরকারের নিয়ন্ত্রণে থাকে।

২০২৫ সালে বদলে গিয়েছে টাকার নোট

২০২৫ সালে বাংলাদেশের টাকার নোটে বড় পরিবর্তন আনা হয়েছে।

নতুন নোটে আর থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি।

তার বদলে জায়গা পেয়েছে—

দেশের পর্যটন কেন্দ্র

প্রাকৃতিক ভূদৃশ্য

ঐতিহাসিক স্থাপনা

হিন্দু ও বৌদ্ধ মন্দির

অন্তর্বর্তী সরকারের দাবি, মুদ্রাকে রাজনীতিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহে নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকার বিনিময় হার। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ভারতীয় রুপির মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি। ফলে ১০ হাজার ভারতীয় টাকা সেখানে গিয়ে হয়ে উঠছে আরও বড় অঙ্ক।

Leave a comment