Birbhum News: শিশু মৃত্যুর রেশ কাটেনি, তবু জয়দেব মেলায় বাসের ছাদে ঝুঁকির যাত্রা পুণ্যার্থীদের

Birbhum News: শিশু মৃত্যুর রেশ কাটেনি, তবু জয়দেব মেলায় বাসের ছাদে ঝুঁকির যাত্রা পুণ্যার্থীদের

একদিকে শোক, অন্যদিকে অসচেতনতা—জয়দেব মেলাকে ঘিরে এমনই বিপরীত ছবি ধরা পড়ল বীরভূমে। বৃহস্পতিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনায় এক শিশুর প্রাণ যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের দেখা গেল, বাসের ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে মেলায় যাচ্ছেন পুণ্যার্থীরা।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের বিপজ্জনক ছবি

প্রশাসনের সচেতনতা প্রচার ও পুলিশের কড়া নজরদারি সত্ত্বেও জয়দেব মেলায় যাওয়ার পথে ফের বিপজ্জনক যাত্রার ছবি সামনে এসেছে। শুক্রবার জয়দেব এলাকায় দেখা যায়, বাসের ভেতরে জায়গা না থাকায় শিশু থেকে বৃদ্ধ—সকলেই বাসের ছাদে উঠে পড়ছেন। দুর্ঘটনার আতঙ্ক যেন কারও মধ্যেই কাজ করছে না।

যে দুর্ঘটনায় কেঁপে উঠেছিল বীরভূম

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে সিউড়ির রবীন্দ্রপল্লি সংলগ্ন রেল ফুকো এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মহম্মদবাজারের কাপিষ্ঠা গ্রামের ছয় বছরের শিশু সূর্য দাস দাদু-দিদার সঙ্গে জয়দেব মেলায় যাচ্ছিল। চলন্ত বাসের এমার্জেন্সি দরজা আচমকা খুলে যাওয়ায় শিশুটি নিচে পড়ে যায়।

চিৎকার উপেক্ষা করে এগিয়ে যায় বাস

পরিবারের অভিযোগ, শিশুটি পড়ে যাওয়ার পর যাত্রীরা চিৎকার করলেও চালক বাস থামাননি। এর ফলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সূর্যের। এই ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া, উঠতে থাকে পরিবহণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

‘মেলায় যেতেই হবে’—ঝুঁকি জেনেও ছাদে সফর

শিশু মৃত্যুর ঘটনার পরেও জয়দেব এলাকায় গিয়ে দেখা যায়, বহু পুণ্যার্থী অবাধে বাসের ছাদে চড়ছেন। ছাদে ওঠা এক যাত্রী আস্তিক ঘোষ বলেন,

“বাসে দাঁড়ানোরও জায়গা নেই। মেলায় যেতেই হবে, তাই বাধ্য হয়ে ছাদে উঠছি।”

অভিযোগ উঠেছে, চালক ও কন্ডাক্টররা সব জেনেও এই বেআইনি যাত্রায় প্রশ্রয় দিচ্ছেন।

কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের

বাসের ছাদে যাত্রী তোলা যে সম্পূর্ণ বেআইনি ও প্রাণঘাতী ঝুঁকির, তা স্পষ্ট করেছে জেলা পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান,

জয়দেব মেলাকে কেন্দ্র করে ফের চরম গাফিলতির ছবি বীরভূমে। এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাসের ছাদে গাদাগাদি করে পুণ্যার্থী পরিবহণের দৃশ্য সামনে এল। প্রশাসনের কড়া নির্দেশ ও পুলিশের নজরদারি উপেক্ষা করেই চলছে এই বেআইনি ও বিপজ্জনক যাতায়াত।

Leave a comment