Bombay High Court: অনিল অম্বানিকে বড় ধাক্কা, রইল ‘প্রতারক’ তকমা

Bombay High Court: অনিল অম্বানিকে বড় ধাক্কা, রইল ‘প্রতারক’ তকমা

Bombay High Court News: মুম্বইয়ের বম্বে হাইকোর্টে শুক্রবার বড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল অম্বানি। তাঁর সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন্স (RCom)-কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ‘প্রতারক’ বলে ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল অম্বানির সংস্থা। কিন্তু বিচারপতি রেভতি মোহিতে-দেরে এবং নীলা গোখলের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের মতে, সংস্থার যুক্তি আইনি ভিত্তিহীন। ফলে ‘প্রতারক’ তকমা এখন রিলায়েন্স কমিউনিকেশন্সের গায়ে স্থায়ীভাবে থেকে গেল।

আদালতের পর্যবেক্ষণ: অম্বানির আবেদন ভিত্তিহীন

বিচারপতিরা স্পষ্ট জানান, রিলায়েন্স কমিউনিকেশন্স যে যুক্তিগুলি আদালতে পেশ করেছে, তার কোনও আইনি ভিত্তি নেই। RBI-র নির্দেশ মেনেই SBI এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় আদালত। ফলে অনিল অম্বানির সংস্থা এখন আরও আর্থিক ও আইনি চাপে। কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, “আদেশের প্রতিলিপি হাতে এলে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

SBI-র অভিযোগ: ঋণ পরিশোধ না করায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত

SBI সূত্রে জানা গিয়েছে, সময়মতো ঋণ পরিশোধ না করায় ও হিসেবের অসঙ্গতি থাকার কারণে রিলায়েন্স কমিউনিকেশন্সকে ‘প্রতারক’ ঘোষণা করা হয়েছে। গত জুন মাসেই ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নেয়। RBI-র নীতিমালা মেনেই তারা এই সিদ্ধান্ত কার্যকর করেছে। অম্বানি পক্ষের দাবি ছিল, এই ঘোষণা অন্যায্য, কিন্তু আদালত তা মানেনি।

তদন্তের নজরে অম্বানি: ইডি ও সিবিআইয়ের সক্রিয়তা

শুধু ব্যাংক নয়, এখন অম্বানির সংস্থাকে ঘিরে সিবিআই ও ইডি-ও তৎপর। সূত্রের খবর, ইডি অনিল অম্বানির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। যাতে তিনি দেশ ছেড়ে যেতে না পারেন। একই সঙ্গে লোন জালিয়াতি সংক্রান্ত বেশ কিছু পুরনো নথি এখন তদন্তাধীন।

আগেও ‘প্রতারক’ ঘোষণা হয়েছিল অনিল অম্বানি

এটাই প্রথম নয়। ২০২০ সালেও SBI অনিল অম্বানির সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিল। পরে দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে সেই ট্যাগ তুলে নিতে হয়েছিল ব্যাঙ্ককে। তবে এবার বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, ব্যাংকের সিদ্ধান্ত বৈধ ও যুক্তিসঙ্গত। ফলে অম্বানির পক্ষে পরিস্থিতি এবার অনেক কঠিন হয়ে গেল।


বম্বে হাইকোর্টে বড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল অম্বানি। তাঁর সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন্সের পক্ষ থেকে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। SBI যে কারণে সংস্থাকে ‘প্রতারক’ বলে ঘোষণা করেছিল, সেটিকে আইনসম্মত বলেই রায় দিয়েছে হাইকোর্ট। ফলে আরও জটিল অবস্থায় অম্বানি।

Leave a comment