Saudi Arabia News: সৌদিতে চালু হল Google Pay, শক্তিশালী হল ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো

Google Pay সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে চালু হল। এখন Mada ডেবিট কার্ড, ভিসা ও মাস্টারকার্ড Google Wallet-এ যুক্ত করে সহজে নগদবিহীন লেনদেন সম্ভব।

Google Pay in Saudi Arabia: সৌদি আরব ১৫ সেপ্টেম্বর রিয়াধে অনুষ্ঠিত Money20/20 সম্মেলনে বড় ঘোষণা করল। দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক (SAMA) আনুষ্ঠানিকভাবে Google Pay চালুর কথা জানায়। এই পদক্ষেপের ফলে সৌদির ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বিপ্লব আসবে। ব্যবহারকারীরা এখন Google Wallet-এ Mada ডেবিট কার্ড এবং ভিসা বা মাস্টারকার্ড যোগ করে সহজেই নগদবিহীন লেনদেন করতে পারবেন। সরকার মনে করছে, এই পদক্ষেপ ‘ভিশন ২০৩০’ লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।

Saudi Arabia News: সৌদিতে চালু হল Google Pay, শক্তিশালী হল ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো

ডিজিটাল রূপান্তরের পথে বড় পদক্ষেপ

সৌদি আরবের সেন্ট্রাল ব্যাঙ্ক SAMA-র গভর্নর আয়মান আল-সায়ারি জানান, দেশের ফিনটেক খাতে দ্রুত অগ্রগতি হচ্ছে। ২০২২ সালে যেখানে ফিনটেক সংস্থার সংখ্যা ছিল ৮২, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৮১-এ। Google Pay চালু হওয়ায় নগদের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে বলেই আশা।

Saudi Arabia News: সৌদিতে চালু হল Google Pay, শক্তিশালী হল ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো

Google Wallet-এ সহজ সংযোজন

এখন থেকে সৌদির গ্রাহকরা সহজেই তাদের Mada ডেবিট কার্ড এবং আন্তর্জাতিক ভিসা বা মাস্টারকার্ড Google Wallet-এ যোগ করতে পারবেন। এর ফলে দোকানে, অনলাইন কেনাকাটায় এবং দৈনন্দিন লেনদেনে দ্রুত ও নিরাপদ পেমেন্ট সম্ভব হবে।

Fintech বিনিয়োগে রেকর্ড বৃদ্ধি

২০২৪ সালে সৌদি আরবে মোট খুচরো লেনদেনের ৭৯ শতাংশই হয়েছিল ইলেকট্রনিক পদ্ধতিতে। বর্তমানে দেশটিতে ফিনটেক বিনিয়োগ ৯ বিলিয়ন রিয়াল (প্রায় ২.৩৯ বিলিয়ন ডলার) ছাড়িয়েছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে সৌদি আরব ডিজিটাল অর্থনীতির দিকে দ্রুত এগোচ্ছে।

Saudi Arabia News: সৌদিতে চালু হল Google Pay, শক্তিশালী হল ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো

আন্তর্জাতিক পর্যটকদের জন্য Alipay+

শুধু Google Pay নয়, অ্যান্ট ইন্টারন্যাশনালের সাথে চুক্তি অনুযায়ী ২০২৬ সালের মধ্যে চালু হবে Alipay+। তখন বিদেশি পর্যটকরাও তাঁদের ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে সৌদিতে সহজে লেনদেন করতে পারবেন। এর ফলে সৌদি আরব আন্তর্জাতিক ফিনটেক হাব হিসেবে আরও শক্ত অবস্থান গড়ে তুলবে।

Saudi Arabia News: সৌদিতে চালু হল Google Pay, শক্তিশালী হল ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো

Google Pay Saudi Arabia: সৌদি আরব এবার ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নিল। রিয়াধে অনুষ্ঠিত Money20/20 সম্মেলনে আনুষ্ঠানিকভাবে Google Pay চালু করেছে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক SAMA। ব্যবহারকারীরা এখন সহজেই Mada ডেবিট কার্ড ও ভিসা-মাস্টারকার্ড Google Wallet-এ যুক্ত করতে পারবেন।

Leave a comment