পুরনো অ্যান্টিকেই অমঙ্গল! বাস্তুমতে সেকেন্ড হ্যান্ড জিনিসে ঘনাতে পারে আর্থিক সংকট, সতর্ক করলেন বিশেষজ্ঞ

পুরনো অ্যান্টিক বা সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে ঘর সাজানোর আগে সতর্ক হন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ব্যবহৃত সামগ্রী ডেকে আনতে পারে নেতিবাচক শক্তি, আর্থিক সংকট ও অশান্তি। জানুন বিশেষজ্ঞদের পরামর্শ।

কম খরচে ঘর সাজানো হোক কিংবা অ্যান্টিক সংগ্রহের শখ— পুরনো জিনিস কেনার প্রবণতা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যাসই ডেকে আনতে পারে সংসারে অশান্তি, আর্থিক ক্ষতি এমনকি মানসিক অস্থিরতাও। বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত জিনিসের সঙ্গে জড়িয়ে থাকতে পারে আগের মালিকের আবেগ, স্মৃতি ও নেতিবাচক শক্তি।

পুরনো অ্যান্টিকেই অমঙ্গল! বাস্তুমতে সেকেন্ড হ্যান্ড জিনিসে ঘনাতে পারে আর্থিক সংকট, সতর্ক করলেন বিশেষজ্ঞ
অ্যান্টিকের মোহেই বাড়ছে বিপদ?

বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড বা অ্যান্টিক জিনিসের চাহিদা অনেক বেড়েছে। পুরনো কাঠের আলমারি, সোফা, শৌখিন ল্যাম্প কিংবা সাজসজ্জার নানা সামগ্রী দিয়ে ঘরকে আলাদা লুক দিতে চাইছেন অনেকে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, সব পুরনো জিনিস শুভ নয়। বিশেষত এমন জিনিস, যা দীর্ঘদিন অন্য কারও ব্যবহারে ছিল, তা নতুন বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ব্যবহৃত জিনিসে থেকে যায় পুরনো স্মৃতি!

লাভপুর ফুল্লরা মন্দিরের সেবায়েত কৌশিক গঙ্গোপাধ্যায়ের দাবি, মানুষের আবেগ, কষ্ট, অশান্তি বা মানসিক চাপ অনেক সময় ব্যবহৃত সামগ্রীর সঙ্গে জড়িয়ে থাকে। ফলে সেই জিনিস নতুন বাড়িতে এলে তার প্রভাবও নতুন পরিবারের উপর পড়তে পারে। বাস্তুমতে, এই ধরনের শক্তি সংসারে অশান্তি, মনোমালিন্য ও আর্থিক টানাপোড়েন তৈরি করতে পারে।

পুরনো অ্যান্টিকেই অমঙ্গল! বাস্তুমতে সেকেন্ড হ্যান্ড জিনিসে ঘনাতে পারে আর্থিক সংকট, সতর্ক করলেন বিশেষজ্ঞ
কাঠের ফার্নিচার নিয়ে বাড়তি সতর্কতা

বিশেষজ্ঞদের মতে, কাঠ খুব দ্রুত পরিবেশ ও শক্তি শোষণ করে। তাই পুরনো কাঠের আসবাব— যেমন সোফা, টেবিল, খাট বা আলমারি— কেনার আগে সতর্ক হওয়া জরুরি। বাস্তুশাস্ত্র বলছে, ভুল ফার্নিচার বাড়িতে এলে তা সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি অকারণ খরচ, ব্যবসায় ক্ষতি বা অর্থাভাবও দেখা দিতে পারে।

গঙ্গাজল ও ধূপে কাটতে পারে নেতিবাচক প্রভাব

তবে পুরনো জিনিস একেবারে ব্যবহার করা যাবে না, এমন নয়। বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম মেনে চললে নেতিবাচক শক্তির প্রভাব অনেকটাই কমানো সম্ভব। বাড়িতে নতুন করে কোনও পুরনো সামগ্রী আনলে প্রথমে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ধূপ, প্রদীপ জ্বালিয়ে পুজো করার কথাও বলা হয়েছে। এতে আগের মালিকের আবেগ বা অশুভ প্রভাব দূর হয় বলে বিশ্বাস।

পুরনো অ্যান্টিকেই অমঙ্গল! বাস্তুমতে সেকেন্ড হ্যান্ড জিনিসে ঘনাতে পারে আর্থিক সংকট, সতর্ক করলেন বিশেষজ্ঞ
রোদে রাখার বিশেষ উপকারিতা

বিশেষজ্ঞরা আরও বলছেন, পুরনো জিনিস বাড়িতে আনার আগে অন্তত ২৪ ঘণ্টা খোলা রোদে রাখা উচিত। সূর্যের আলোকে ইতিবাচক শক্তির প্রতীক মনে করা হয়। ফলে রোদে রাখলে সামগ্রীর উপর থাকা নেতিবাচক প্রভাব অনেকটাই কেটে যায় বলে ধারণা বাস্তুশাস্ত্রবিদদের।

পুরনো অ্যান্টিকেই অমঙ্গল! বাস্তুমতে সেকেন্ড হ্যান্ড জিনিসে ঘনাতে পারে আর্থিক সংকট, সতর্ক করলেন বিশেষজ্ঞ
অ্যান্টিক বা পুরনো জিনিস দিয়ে ঘর সাজানোর প্রবণতা বাড়ছে। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের ব্যবহৃত কিছু জিনিস বাড়িতে আনলে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে। বিশেষ করে কাঠের আসবাব, পুরনো সোফা বা ব্যবহৃত সামগ্রী নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a comment