১৫৩ প্রার্থী ঘোষণায় থামলেন হুমায়ুন! অসম্পূর্ণ তালিকায় প্রশ্ন, তবুও ‘তিন অঙ্ক’ জয়ের দাবি

বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে হুমায়ুন কবীর ১৮২ জনের বদলে ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন। বহু কেন্দ্রে প্রার্থী পেন্ডিং, তবুও সরকার গঠনের দাবি তাঁর।

ভোটের আগে বড় চমক। পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হল না। রবিবার মুর্শিদাবাদের রেজিনগর থেকে হুমায়ুন কবীর-এর ঘোষণায় সামনে এল মাত্র ১৫৩ জন প্রার্থীর নাম। বাকি আসনগুলির প্রার্থী ঘোষণা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

১৫৩ প্রার্থী ঘোষণায় থামলেন হুমায়ুন! অসম্পূর্ণ তালিকায় প্রশ্ন, তবুও ‘তিন অঙ্ক’ জয়ের দাবি
অসম্পূর্ণ প্রার্থী তালিকা, শুরুতেই ধাক্কা

রাজ্যের মোট ১৮২টি বিধানসভা আসনে লড়ার কথা জানিয়েছিল ‘আম জনতা উন্নয়ন পার্টি’। কিন্তু ঘোষণার দিনেই দেখা গেল বড় ফাঁক—মাত্র ১৫৩ জন প্রার্থীর নাম প্রকাশ পেয়েছে। এতে দলের সংগঠন ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

নন্দীগ্রাম-ভবানীপুরে বড় লড়াইয়ের ইঙ্গিত

রাজ্যের দুই হাই-ভোল্টেজ কেন্দ্র—নন্দীগ্রাম ও ভবানীপুরে চমকপ্রদ কৌশল নিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন, সংখ্যালঘু প্রার্থী দাঁড় করানো হবে, যারা সরাসরি লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী-র বিরুদ্ধে। যদিও প্রার্থীদের নাম এখনও গোপন রাখা হয়েছে।

নিজের আসন বদলে নতুন বার্তা

প্রথমে বেলডাঙা ও রেজিনগর থেকে লড়ার কথা ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত বদল করেন হুমায়ুন। এখন তিনি রেজিনগর ও নওদা—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কৌশলগত পদক্ষেপ।

১৫৩ প্রার্থী ঘোষণায় থামলেন হুমায়ুন! অসম্পূর্ণ তালিকায় প্রশ্ন, তবুও ‘তিন অঙ্ক’ জয়ের দাবি
প্রার্থী তালিকায় বদল, ইয়াসেরের কেন্দ্র পরিবর্তন

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম-এর প্রাক্তন জামাই ইয়াসের হায়দারের ক্ষেত্রেও বড় পরিবর্তন করা হয়েছে। আগে কান্দি থেকে লড়ার কথা থাকলেও এখন তাকে রাণীনগর কেন্দ্রে দাঁড় করানো হয়েছে, যেখানে তিনি তৃণমূল প্রার্থীর মুখোমুখি হবেন।

দলের নাম ও প্রতীক নিয়ে জট

নতুন দল গঠনের পর থেকেই সমস্যার মুখে পড়তে হয়েছে হুমায়ুন কবীরকে। ‘জনতা উন্নয়ন পার্টি’ নামটি আগে থেকেই নিবন্ধিত থাকায় দলটির নাম পরিবর্তন করে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ রাখা হয়েছে। যদিও নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দলের প্রতীক চূড়ান্ত হয়নি।

বহু কেন্দ্রে প্রার্থী ‘পেন্ডিং’

বালুরঘাট, রায়গঞ্জ, করিমপুর, তেহট্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বিশেষ করে নিজের জেলা মুর্শিদাবাদে ২২টির মধ্যে মাত্র ১০টি আসনে প্রার্থী ঘোষণা করতে পেরেছে দল।

১৫৩ প্রার্থী ঘোষণায় থামলেন হুমায়ুন! অসম্পূর্ণ তালিকায় প্রশ্ন, তবুও ‘তিন অঙ্ক’ জয়ের দাবি
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর ১৮২ জনের বদলে মাত্র ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন। বহু কেন্দ্রে প্রার্থী এখনও ‘পেন্ডিং’, তবুও আত্মবিশ্বাসী হুমায়ুন—সরকার গঠনের দাবিও করলেন।

Leave a comment