গ্রুপ এ-র হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সূত্রের খবর, বড় ম্যাচে প্রতিপক্ষকে চমকে দিতে উইনিং কম্বিনেশন ভেঙে নতুন কৌশল নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
সুপার ৮-এর টিকিটের লড়াই
ICC T20 World Cup 2026-এর গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তান দু’দলই টানা দুটি ম্যাচ জিতেছে। ফলে এই ম্যাচের জয়ী দল সুপার ৮-এ ওঠার পথে বড়সড় সুবিধা পাবে। চাপের ম্যাচে কৌশলগত বদল আনতে প্রস্তুত ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।
স্পিন কার্ড খেলবে ভারত?
সূত্রের খবর, একাদশে ফেরানো হতে পারে কুলদীপ যাদব-কে। কলম্বোর উইকেট স্পিন সহায়ক হতে পারে বলেই এই ভাবনা। পাশাপাশি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর-এর অন্তর্ভুক্তিও জোরালো সম্ভাবনা। তিনি দলে ভারসাম্য ও ব্যাটিং গভীরতা বাড়াতে পারেন।
কারা বসতে পারেন বেঞ্চে?
শেষ দুটি ম্যাচে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি রিঙ্কু সিং। অন্যদিকে, নামিবিয়ার বিরুদ্ধে বল হাতে ছন্দে ছিলেন না অর্শদীপ সিং। ফলে তাঁদের মধ্যে একজন বা দু’জনকেই বিশ্রাম দেওয়া হতে পারে।বড় ম্যাচে অতিরিক্ত স্পিনার খেলানোর পরিকল্পনাই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
ওপেনিংয়ে বদল আসতে পারে
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক শর্মা পুরোপুরি ফিট থাকলে ওপেনিংয়ে নামতে পারেন। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন-কে বসতে হতে পারে এবং ঈশান কিষাণ-এর সঙ্গে ইনিংস শুরু করবেন অভিষেক।
অন্যদিকে, অভিষেক না খেললে স্যামসন আরও একটি সুযোগ পেতে পারেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় পরিবর্তনের ইঙ্গিত টিম ইন্ডিয়ার। উইনিং কম্বিনেশন ভেঙে নতুন ছকে দল সাজাতে পারেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর দলে ফিরতে পারেন, বেঞ্চে যেতে পারেন রিঙ্কু সিং বা অর্শদীপ সিং।













