Job Alert: জলপাইগুড়িতে সরকারি চাকরির বড় সুযোগ, আশাকর্মী কর্মসূচিতে BPC পদে নিয়োগ শুরু

জলপাইগুড়ি সদর ব্লকে আশাকর্মী কর্মসূচির অধীনে BPC পদে নিয়োগ। বেতন ১৫,০০০ টাকা। যোগ্যতা, বয়সসীমা ও আবেদন পদ্ধতির বিস্তারিত জানুন।

সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। জলপাইগুড়ি সদর মহকুমায় আশাকর্মী কর্মসূচির আওতায় ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (BPC) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর অধীনে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

কতগুলি শূন্যপদ ও বেতন

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জলপাইগুড়ি সদর ব্লকের জন্য মোট ১টি শূন্যপদে (OBC-B শ্রেণিভুক্ত) নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীর মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ১৫,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে

প্রার্থীদের অবশ্যই সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যা, সামাজিক নৃতত্ত্ব, সামাজিক কাজ (MSW), ব্যবসা প্রশাসন (MBA), অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন অথবা গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।তবে, যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রির সঙ্গে ন্যূনতম ২ বছরের স্বাস্থ্য প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

অভিজ্ঞতা ও দক্ষতা

আশাকর্মী কর্মসূচিতে পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি,

MS Office ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা

ভালো যোগাযোগ ক্ষমতা

মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা

প্রয়োজন অনুযায়ী ভ্রমণের ইচ্ছা

থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা ও ছাড়

১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না। তবে OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের বয়সছাড় প্রযোজ্য হবে।

 কী নথি লাগবে

আবেদনের সঙ্গে জমা দিতে হবে—

বাসস্থানের প্রমাণপত্র

শিক্ষাগত যোগ্যতার মার্কশিট

বয়সের প্রমাণপত্র

জাতিগত শংসাপত্র

কম্পিউটার সার্টিফিকেট

স্বাস্থ্য প্রকল্পে কাজের অভিজ্ঞতার নথি

নির্বাচন পদ্ধতি ও আবেদন শেষ তারিখ

প্রার্থীদের মেধা, কাজের অভিজ্ঞতা ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।

আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দফতরে রাখা ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে।

জলপাইগুড়ি সদর ব্লকে আশাকর্মী কর্মসূচির আওতায় ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (BPC) পদে নিয়োগ করা হবে। একটি শূন্যপদে চুক্তিভিত্তিক এই নিয়োগে মাসিক বেতন ১৫,০০০ টাকা। আবেদন করা যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

Leave a comment