ফেব্রুয়ারিতে চাকরির বন্যা উত্তরবঙ্গে! জেলা ধরে ধরে একাধিক নিয়োগ ও পরীক্ষার শেষ তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গের জেলায় জেলায় সরকারি চাকরির সুযোগ। স্বাস্থ্য দফতর, গ্রামীণ উন্নয়ন, খাদি বোর্ডের নিয়োগ ও পরীক্ষার শেষ তারিখ জানুন বিস্তারিত।

Job Alert: ফেব্রুয়ারি মাস উত্তরবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য দফতর, গ্রামীণ উন্নয়ন বিভাগ থেকে শুরু করে খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড—বিভিন্ন সরকারি সংস্থার তরফে একাধিক নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে।

দার্জিলিং জেলায় স্বাস্থ্য দফতরের নিয়োগে সংশোধনী

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীন দার্জিলিং জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অনলাইন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে সংশোধনী জারি করা হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, এই নিয়োগের আবেদন জমার শেষ তারিখ ধার্য করা হয়েছে ৯ ফেব্রুয়ারি ২০২৬।

কালিম্পংয়ে মিশন নির্মল বাংলার অধীনে পরীক্ষা

কালিম্পং জেলায় স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) বা Mission Nirmal Bangla-র অধীনে District Coordinator পদে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ভাইভা-ভোসের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই প্রক্রিয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬।

খাদি ও গ্রামীণ শিল্প বোর্ডে ওয়াক-ইন-ইন্টারভিউ

চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প বোর্ড (WB-KVIB)। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অধীনে অনুষ্ঠিত হবে ওয়াক-ইন-ইন্টারভিউ। এই নিয়োগে অংশগ্রহণের শেষ তারিখ রাখা হয়েছে ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

দার্জিলিং ও শিলিগুড়িতে চুক্তিভিত্তিক স্বাস্থ্য নিয়োগ

দার্জিলিং ও শিলিগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আওতায় SMP, NHM, XVFC-HG ও AYUSH প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন ও নথি যাচাইয়ের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি ২০২৬।

নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের একাধিক দফতর ও সংস্থার তরফে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন নিয়োগ, পরীক্ষা ও ওয়াক-ইন-ইন্টারভিউয়ের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে।

Leave a comment