কোলেস্টেরল—শুনলেই অনেকের কপালে চিন্তার ভাঁজ। কারণ আজকের অনিয়ন্ত্রিত জীবনযাপন, তেল-মশলাযুক্ত খাবার আর শরীরচর্চার অভাবে এই সমস্যায় ভুগছেন অগণিত মানুষ। চিকিৎসকেরা জানাচ্ছেন, রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল বাড়লে হৃদরোগ, স্ট্রোক এবং ব্রেন হ্যামারেজের মতো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তবে সুখবর হল, সকালে মাত্র কিছু স্বাস্থ্যকর অভ্যাসেই এই বেয়াড়া কোলেস্টেরলকে ‘সায়েস্তা’ করা সম্ভব।
কোলেস্টেরল আসলে কী?
কোলেস্টেরল হল এক ধরনের চর্বিজাতীয় উপাদান, যা আমাদের শরীরের কোষগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে সমস্যার শুরু হয় যখন রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল মাত্রাতিরিক্ত বেড়ে যায়।

ভালো ও খারাপ কোলেস্টেরলের ফারাক
এইচডিএল হল ভালো কোলেস্টেরল, যা রক্তনালি পরিষ্কার রাখতে সাহায্য করে। অন্যদিকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল জমে গিয়ে রক্তনালিতে বাধা সৃষ্টি করে, যার ফলেই হার্ট অ্যাটাক বা স্ট্রোক।
সকালে অলিভ অয়েলে রান্না
ব্রেকফাস্টে অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে মোনোস্যাচুরেটেড ফ্যাট যায়, যা এইচডিএল বাড়াতে সাহায্য করে।
একমুঠো আখরোটে ম্যাজিক
সকালে নিয়ম করে আখরোট খেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের জেরে এলডিএল কমে বলে গবেষণায় প্রমাণিত।
ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ
ফ্ল্যাক্স সিড গুঁড়ো করে সকালে খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসে।
কাঠবাদাম রাখুন ডায়েটে
আমন্ডে থাকা উপকারী ফ্যাট হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
খালি পেটে গ্রিন টি
গ্রিন টি-র ক্যাটেচিন অ্যান্টিঅক্সিড্যান্ট এলডিএল কমাতে কার্যকর ভূমিকা নেয়।
মর্নিং ওয়াকের বিকল্প নেই
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটলে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞরা।
পুষ্টিকর ব্রেকফাস্ট জরুরি
ওটস, ফল, হোল গ্রেইন—দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার কোলেস্টেরল কমাতে অত্যন্ত উপকারী।
কমলালেবুর রস
সকালে এক গ্লাস কমলালেবুর রস খেলে এলডিএল কমে এবং রক্ত সঞ্চালন উন্নত হয়।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাক, স্ট্রোক এমনকি ব্রেন হ্যামারেজের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে কয়েকটি সহজ অভ্যাস মেনে চললেই মাত্র এক মাসে খারাপ কোলেস্টেরল অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।













