বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারের উত্তাপ বাড়ালেন Mithun Chakraborty। ডুয়ার্সের মালবাজার ও বানারহাটে রোড শো ও জনসভা করে তিনি আত্মবিশ্বাসের সুরে জানালেন—উত্তরবঙ্গের সবকটি আসনেই আমরা জিতব, ১০০ শতাংশ নিশ্চিত।
![]()
প্রতিকূল আবহাওয়াতেও জনস্রোত, ‘মিঠুন দা’-কে একঝলক দেখার ভিড়
কালো মেঘ ও বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ভিড় জমালেন রাস্তায়। হিন্দি-বাংলা সিনেমার সংলাপ, হাততালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শুধু একবার প্রিয় তারকাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন সাধারণ মানুষ।
মালবাজারে জমজমাট রোড শো, বৃষ্টিতেও থামেনি প্রচার
মালবাজার আদর্শ বিদ্যাভবন মাঠে নামার পর সেখান থেকেই শুরু হয় রোড শো। মাল কলোনি থেকে ক্যালটেক্স মোড় হয়ে জাতীয় সড়ক ধরে সুভাষ মোড় পর্যন্ত বিশাল মিছিল এগিয়ে চলে। মাঝপথে বৃষ্টি এলেও থামেনি প্রচারের গতি।
![]()
প্রার্থীর পাশে দাঁড়িয়ে শক্তি প্রদর্শন
বিজেপি প্রার্থী শুকরা মুন্ডাকে পাশে নিয়ে টেবলোয় চড়ে রোড শো করেন মিঠুন। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোটের আগে শক্তি প্রদর্শন করলেন তিনি।
‘১০০ শতাংশ জয়ের’ দাবি, আত্মবিশ্বাস তুঙ্গে
সভামঞ্চে দাঁড়িয়ে Mithun Chakraborty স্পষ্ট ভাষায় বলেন, “উত্তরবঙ্গ নিয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী। সবকটি আসনেই আমরা জয়ী হব।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
![]()
Mithun Chakraborty উত্তরবঙ্গের প্রচারে এসে দাবি করলেন, সব আসনেই জয় পাবে বিজেপি। ডুয়ার্সে তাঁর রোড শো ঘিরে দেখা গেল জনস্রোত ও তীব্র উন্মাদনা।













