গরমের ছুটি হোক বা উৎসবের ফাঁক—বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য দিঘা। তবে দূরত্ব ও যাত্রার ঝক্কির কারণে মুর্শিদাবাদের অনেক ভ্রমণপ্রেমীরই সেই ইচ্ছা অপূর্ণ থেকে যেত। এবার সেই সমস্যার সমাধান করল নতুন AC ভলভো বাস পরিষেবা, যা কান্দি থেকে সরাসরি দিঘা পৌঁছে দেবে এক রাতেই।
নতুন পরিষেবায় সহজ সমুদ্রযাত্রা
মামনী পরিবহণ সংস্থা চালু করেছে কান্দি-দিঘা সরাসরি AC ভলভো বাস। ফলে আর ট্রেন বা গাড়ি বদলের ঝামেলা নয়—একটানা যাত্রায় সহজেই পৌঁছে যাওয়া যাবে সমুদ্রের ধারে।
রাতের যাত্রা, সকালে দিঘা
প্রতিদিন রাত ১০:৩০ মিনিটে কান্দি থেকে বাস ছাড়ে এবং পরদিন সকাল ৭:৩০ মিনিটে দিঘা পৌঁছয়। ফলে যাত্রীরা আরাম করে ঘুমিয়েই দীর্ঘ পথ অতিক্রম করতে পারবেন।
আরামদায়ক ভ্রমণের সব সুবিধা
এই বাসে রয়েছে পুশব্যাক সিট, স্লিপার ক্লাস, ফ্রি WiFi এবং পানীয় জলের ব্যবস্থা। দীর্ঘ যাত্রাকেও আরামদায়ক ও উপভোগ্য করতে সব দিকেই নজর রাখা হয়েছে।
সুলভ ভাড়ায় আকর্ষণীয় অফার
যাত্রীদের জন্য ভাড়া রাখা হয়েছে নাগালের মধ্যেই—
সিট: ৭০০ টাকা
স্লিপার: ৮০০ টাকা
কম খরচে এত সুবিধা থাকায় এই পরিষেবা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে।
নির্দিষ্ট রুট ও সময়সূচি
বাসটি কান্দি থেকে কুলি, বোলপুর, শক্তিগড়, কলকাতা এয়ারপোর্ট, ধর্মতলা, নন্দকুমার হয়ে দিঘা পৌঁছায়।
ফেরার পথে দিঘা থেকে সকাল ৯:৩০-এ ছাড়ে এবং সন্ধ্যা ৭টার মধ্যে কান্দি পৌঁছায়।
মুর্শিদাবাদবাসীদের জন্য সুখবর—কান্দি থেকে সরাসরি দিঘা যাওয়ার নতুন AC ভলভো বাস পরিষেবা চালু হয়েছে। রাতের যাত্রায় সকালে সমুদ্রতটে পৌঁছনো যাবে। স্লিপার সিট, WiFi সহ একাধিক সুবিধা এবং সুলভ ভাড়া ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে।











