New Rail Station: দেবগ্রামে থামছে হাজারদুয়ারি এক্সপ্রেস, নদিয়ার যাত্রীদের যাত্রায় বড় স্বস্তি দিল রেল

ভারতীয় রেলের নতুন সিদ্ধান্ত। কলকাতা–লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস এবার দেবগ্রাম স্টেশনে থামবে। এতে নদিয়া জেলার হাজার হাজার যাত্রী উপকৃত হবেন।

নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ করল ভারতীয় রেল। কলকাতা থেকে লালগোলাগামী জনপ্রিয় হাজারদুয়ারি এক্সপ্রেস এবার নতুন করে স্টপেজ পাচ্ছে নদিয়ার দেবগ্রাম স্টেশনে। এই সিদ্ধান্তে দেবগ্রাম ও আশপাশের এলাকার হাজার হাজার যাত্রীর দৈনন্দিন যাত্রায় ফিরছে স্বস্তি।

New Rail Station: দেবগ্রামে থামছে হাজারদুয়ারি এক্সপ্রেস, নদিয়ার যাত্রীদের যাত্রায় বড় স্বস্তি দিল রেল
দেবগ্রামে নতুন স্টপেজ, খুশির হাওয়া এলাকাজুড়ে

কলকাতা–লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস মূলত নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মানুষের কলকাতামুখী যাত্রার অন্যতম ভরসা। এতদিন গুরুত্বপূর্ণ জংশন ছাড়া এই ট্রেনের খুব বেশি স্টপেজ না থাকায় দেবগ্রাম এলাকার যাত্রীদের সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যার সমাধান হল।

নিত্যযাত্রী ও পর্যটকদের বড় সুবিধা

এই ট্রেনে চেপেই প্রতিদিন বহু মানুষ কাজ, পড়াশোনা ও চিকিৎসার প্রয়োজনে কলকাতায় যাতায়াত করেন। পাশাপাশি কলকাতা থেকে নদিয়া ও মুর্শিদাবাদ ভ্রমণে আসা পর্যটকদের কাছেও হাজারদুয়ারি এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয়। দেবগ্রামে স্টপেজ হওয়ায় যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

New Rail Station: দেবগ্রামে থামছে হাজারদুয়ারি এক্সপ্রেস, নদিয়ার যাত্রীদের যাত্রায় বড় স্বস্তি দিল রেল
আগে কোথায় কোথায় থামত ট্রেন?

এর আগে কলকাতা থেকে ছাড়ার পর হাজারদুয়ারি এক্সপ্রেস মূলত কৃষ্ণনগর, বেথুয়াডহরি স্টেশন পেরিয়ে সরাসরি পলাশীতে দাঁড়াত। মাঝের বহু স্টেশনে ট্রেনটি না থামায় স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল।

পরীক্ষামূলক স্টপেজ, ভবিষ্যৎ নির্ভর করছে যাত্রী সংখ্যার উপর

রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবেই দেবগ্রাম স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। যাত্রী সংখ্যা ও অপারেশনাল সুবিধা বিচার করেই ভবিষ্যতে এই স্টপেজ স্থায়ী হবে কি না, সে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।

New Rail Station: দেবগ্রামে থামছে হাজারদুয়ারি এক্সপ্রেস, নদিয়ার যাত্রীদের যাত্রায় বড় স্বস্তি দিল রেল
স্টপেজ বাড়ায় উঠছে প্রশ্নও

যদিও বহু যাত্রী এই সিদ্ধান্তে খুশি, তবে একাংশের মত, এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত স্টপেজ বাড়লে তার গতি ও পরিষেবা ব্যাহত হতে পারে। তাঁদের আশঙ্কা, বেশি স্টপেজ হলে এক্সপ্রেস ট্রেন ধীরে ধীরে প্যাসেঞ্জার বা মেমুর মতো হয়ে যাবে।

New Rail Station: দেবগ্রামে থামছে হাজারদুয়ারি এক্সপ্রেস, নদিয়ার যাত্রীদের যাত্রায় বড় স্বস্তি দিল রেল
ভারতীয় রেলের নতুন সিদ্ধান্তে খুশি নদিয়ার দেবগ্রাম ও সংলগ্ন এলাকার মানুষ। কলকাতা–লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস এবার পরীক্ষামূলকভাবে দেবগ্রাম স্টেশনে থামবে। এতে নিত্যযাত্রী ও পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা।

Leave a comment