সোমবার সন্ধ্যা থেকে রাতভর তাণ্ডব চালাল কালবৈশাখী। ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। বহু জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, আতঙ্কে রাত কাটালেন সাধারণ মানুষ।

মিরিকে ভয়াবহ ক্ষতি, গাছে চাপা গাড়ি
দার্জিলিং জেলার Mirik-এ ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি বড় গাছ ভেঙে পড়ে একটি অল্টো গাড়ির ওপর। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি অন্তত ৬টি বাড়ির টিনের ছাদ উড়ে যাওয়ার খবর মিলেছে।
শিলিগুড়িতে গাছ উপড়ে আটকে দম্পতি
Siliguri-র একাধিক ওয়ার্ডে গাছ উপড়ে পড়ে চরম বিপত্তি সৃষ্টি হয়। একটি ঘটনায় গাছ ভেঙে পড়ে একটি বাড়ির ওপর, যার ফলে ভিতরে আটকে পড়েন এক দম্পতি। পরে দমকলের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান পুরসভার প্রতিনিধিরা।

জলপাইগুড়িতে ঐতিহ্যের ক্ষতি, অল্পের জন্য রক্ষা মন্দির
Jalpaiguri-র বৈকুণ্ঠপুর রাজবাড়ি চত্বরে ঝড়ে উপড়ে পড়ে একটি প্রাচীন গাছ। গাছটি পুকুরপাড়ে পড়ে ব্যাপক ক্ষতি করে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে শিব ও মনসা মন্দির। সকালে প্রাতঃভ্রমণে এসে ক্ষতির ছবি দেখে হতাশ স্থানীয়রা।
দক্ষিণবঙ্গেও কালবৈশাখীর দাপট
শুধু উত্তরবঙ্গ নয়, Kolkata-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড়-বৃষ্টির তাণ্ডব দেখা যায়। ময়দান-সহ বিভিন্ন এলাকায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।

ক্যানিংয়ে রাস্তা বন্ধ, বিদ্যুৎ বিপর্যয়
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের প্রভাব ছিল তীব্র। Canning-এ তোরণ ভেঙে পড়ে এবং গাছ উপড়ে যাওয়ায় ক্যানিং-বারুইপুর রোড ও ক্যানিং-বাসন্তী হাইওয়েতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়।

প্রবল ঝড়-বৃষ্টিতে তছনছ উত্তরবঙ্গের একাধিক জেলা। Siliguri, Mirik ও Jalpaiguri-তে গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। একাধিক বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত।











