PNB অপরেন্টিস নিয়োগ ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৮–২৪ ফেব্রুয়ারি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপরেন্টিস নিরেছে। আবেদন প্রক্রিয়া ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। স্নাতক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং নির্বাচন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, নথি যাচাই, ভাষা পরীক্ষা ও মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) অপরেন্টিস নিয়োগ ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। স্নাতক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

PNB জানিয়েছে, অপরেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে গ্রহণ করা হবে। অফলাইনে আবেদন করার কোনো ব্যবস্থা নেই। আবেদন শুরুর আগে প্রার্থীদের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনকারীকে PNB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর লগইন করে আবেদনপত্রে চাওয়া সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং নির্ধারিত আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন সফলভাবে জমা হলে একটি কনফার্মেশন পেজ প্রদর্শিত হবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন ফি শ্রেণিভেদে নির্ধারিত হয়েছে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস শ্রেণির পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি ৯৪৪ টাকা। মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০৮ টাকা। এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের জন্য আবেদন ফি ২৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সমস্ত ফি শুধুমাত্র অনলাইন মাধ্যমে পরিশোধ করতে হবে।

যোগ্যতার ক্ষেত্রে, আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতক পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর ২০২৫ বা তার আগে প্রকাশিত থাকতে হবে। প্রয়োজনে ডিগ্রি বা মার্কশিট প্রদর্শন করতে হবে। ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

PNB অপরেন্টিস নিয়োগের নির্বাচন প্রক্রিয়ায় অনলাইন লিখিত পরীক্ষা, নথি যাচাই, স্থানীয় ভাষা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। অনলাইন পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে, যার মোট নম্বর ১০০। পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট নির্ধারিত। লিখিত পরীক্ষা হিন্দি ও ইংরেজি—উভয় ভাষায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য ডাকা হবে।

 

Leave a comment