শীত শেষ হতে না হতেই ত্বকের সমস্যা মাথাচাড়া দেয়—ট্যান, রুক্ষতা, নিস্তেজ ভাব। গরম পড়ার আগেই যদি ত্বককে ভিতর থেকে যত্ন নেওয়া যায়, তাহলে এই সমস্যাগুলি অনেকটাই এড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এর জন্য কোনও দামি ফেয়ারনেস ক্রিম বা টোনার নয়, বরং প্রতিদিন ফেলে দেওয়া চাল ধোয়া জলই হতে পারে আপনার স্কিন কেয়ারের সেরা অস্ত্র।

চাল ধোয়া জলে কী আছে? ত্বকের জন্য কেন এত উপকারী
ভাত রান্নার আগে চাল ধোয়ার সময় যে জল বের হয়, তাতে থাকে ভিটামিন বি, খনিজ পদার্থ, অ্যামিনো অ্যাসিড ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদানগুলি ত্বকের কোষ মেরামত করে, স্কিন টেক্সচার উন্নত করে এবং স্বাভাবিক গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে।
প্রাকৃতিক টোনার হিসেবে চাল ধোয়া জল: পোরস ছোট হবে
মুখ পরিষ্কার করার পর তুলোর বল চাল ধোয়া জলে ভিজিয়ে মুখে আলতো করে লাগান। দিনে ৫ মিনিট ব্যবহার করলেই ত্বকের ওপেন পোরস ধীরে ধীরে ছোট হতে শুরু করবে। নিয়মিত ব্যবহারে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।
শুষ্ক ত্বকের ম্যাজিক সমাধান: ভাতের জলে স্নান
যাঁরা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য ভাতের জল দারুণ উপকারী। আধা বালতি জলে চাল ধোয়া জল মিশিয়ে ১০ মিনিট রেখে দিন, তারপর স্নান করুন। ভাতের স্টার্চ ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং চুলকানি ও প্রদাহ কমায়।
চুলের যত্নেও কার্যকর: চুল পড়া কমাবে চালের জল
চালের জলে থাকা অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন চুলের গোড়া মজবুত করে। শ্যাম্পুর পর চুলে চাল ধোয়া জল ঢেলে হালকা ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে দিন। সপ্তাহে দু’বার করলে চুল পড়া কমে এবং চুলের বৃদ্ধি চোখে পড়বে।
গাছপালার জন্য প্রাকৃতিক সার
চাল ধোয়া জল শুধু ত্বক নয়, গাছের জন্যও ভীষণ উপকারী। এই জল টবের গাছে দিলে গাছ দ্রুত সতেজ হয়, পাতা সবুজ থাকে এবং ফুল ফোটার হার বাড়ে।
স্কিন কেয়ারের জন্য আর দামী প্রোডাক্টের পিছনে টাকা খরচ করার দরকার নেই। রান্নাঘরে ফেলে দেওয়া চাল ধোয়া জলেই রয়েছে ত্বক উজ্জ্বল, নরম ও দাগছোপহীন রাখার প্রাকৃতিক সমাধান। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই ঘরোয়া টোটকা।













