নীল বাতির গাড়িতে লাশ পাচার! স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও ও চালকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

নীল বাতির গাড়িতে লাশ পাচার! স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও ও চালকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

Saltlake Gold Trader Murder Case: নিউটাউনে অপহরণের পর বেধড়ক মারধর, তারপর নীল বাতি লাগানো সরকারি গাড়িতে লাশ পাচারের অভিযোগ! সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুনের তদন্তে নতুন তথ্য হাতে পেয়েছে বিধাননগর পুলিশ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়িচালক রাজু ঢালি ও ঠিকাদার তুফান থাপা গ্রেপ্তার হয়েছেন। পুলিশের দাবি, ওই দুই অভিযুক্ত স্বীকার করেছে যে ২৮ অক্টোবর স্বপনকে অপহরণ করে নিউটাউনের এবি ৬৭ নম্বর বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে ৬ জন মিলে তাঁকে পিটিয়ে খুন করে।

নিউটাউনের বাড়িতে বেল্ট দিয়ে মারধর, খুনের অভিযোগ

তদন্তে জানা গেছে, বিডিও প্রশান্ত বর্মনের চালক কোমরের বেল্ট খুলে ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে। এমনকি বিডিও নিজেও সেখানে উপস্থিত থেকে চড়–থাপ্পড় দেন বলে অভিযোগ। ঘটনার পর নীল বাতি লাগানো সরকারি গাড়িতে দেহ ফেলে দেওয়া হয় যাত্রাগাছিতে।পুলিশ সূত্রে খবর, গোটা রাস্তার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই জোগাড় করা হয়েছে।

মোবাইল টাওয়ারে ধরা পড়ল বিডিওর উপস্থিতি

বিডিও দাবি করেছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু মোবাইল টাওয়ার বলছে অন্য কথা। ২৮ অক্টোবর তাঁর ফোনের লোকেশন দেখা গেছে নিউটাউনের এবি ব্লকে, যেখানে খুনের ঘটনা ঘটেছে।এছাড়া দত্তাবাদের একটি গয়নার দোকানেও ওইদিন তাঁর উপস্থিতি মিলেছে। পুলিশের হাতে এসেছে তাঁর কল রেকর্ড ও সময়ভিত্তিক কথোপকথনের তথ্য।

ডিজিটাল এভিডেন্সে মিলছে খুনের সূত্র

তদন্তকারীরা জানিয়েছেন, বিডিওর বিরুদ্ধে সংগৃহীত ডিজিটাল প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি ফুটেজ, মোবাইল কল লগ এবং গাড়ির GPS লগ একত্র করা হচ্ছে।

পুলিশ সূত্রের দাবি, খুব শিগগিরই এই তথ্যগুলোই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে এবং বড় কোনও গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সরকারি গাড়ির লগ বুক পুলিশের হাতে

সরকারি নীল বাতির গাড়ি ব্যবহার করে অপহরণ ও লাশ পাচারের অভিযোগ উঠেছে। NBSTC-এর গাড়ির লগ বুকের তথ্যও পুলিশের হাতে এসেছে।

বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানিয়েছেন, “খুন ও অপহরণের ঘটনায় আমাদের কাছে সব ডিজিটাল প্রমাণ রয়েছে, শিগগিরই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুনের ঘটনায় উঠে এলো নীল বাতির গাড়িতে লাশ পাচারের অভিযোগ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়িচালক রাজু ঢালি ও ঠিকাদার তুফান থাপা গ্রেপ্তার। পুলিশের হাতে এসেছে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ, যা তদন্তের মোড় ঘোরাতে পারে।

 

Leave a comment