সেকেন্ড হ্যান্ড AC কিনে ঠকছেন না তো? কম দামে পুরনো এসি কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়গুলি

গরমে সেকেন্ড হ্যান্ড AC কিনতে চাইছেন? পুরোনো এসি কেনার আগে কম্প্রেসর, গ্যাস, ফিল্টার, স্টার রেটিং-সহ কোন কোন বিষয় দেখবেন, জেনে নিন বিস্তারিত।

গরম বাড়তেই বাজারে বেড়েছে সেকেন্ড হ্যান্ড এসির চাহিদা। নতুন এসির উচ্চমূল্যের কারণে অনেক মধ্যবিত্ত পরিবার এখন ঝুঁকছেন রিফার্বিশড বা পুরোনো এয়ার কন্ডিশনারের দিকে। কম টাকায় এসি মিললেও শুধুমাত্র দামের লোভে কিনে ফেললে পরে বড়সড় সমস্যায় পড়তে হতে পারে। তাই পুরোনো AC কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

কেন বাড়ছে সেকেন্ড হ্যান্ড এসির চাহিদা?

বর্তমানে নতুন এসির দাম অনেকের নাগালের বাইরে। সেই কারণে কম খরচে ঠান্ডার স্বস্তি পেতে বহু মানুষ সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসি কিনছেন।বিশেষ করে শহরাঞ্চলে গরমের তীব্রতা বাড়ায় এই ধরনের এসির বাজার দ্রুত বাড়ছে। অনেক সময় ভালো অবস্থার পুরোনো এসি তুলনামূলক কম দামে পাওয়া যায়। তবে না বুঝে কিনলে লাভের বদলে ক্ষতির মুখেও পড়তে পারেন ক্রেতারা।

খুব পুরোনো AC কিনলে কী বিপদ হতে পারে?

দীর্ঘদিন ব্যবহার করা এসির যন্ত্রাংশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। বিশেষ করে কম্প্রেসরে সমস্যা থাকলে সেটি অতিরিক্ত গরম হতে শুরু করে। এর ফলে শর্ট সার্কিট বা আগুন লাগার আশঙ্কা বাড়ে।অনেক সময় নিম্নমানের রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার বা ভুলভাবে গ্যাস ভরার কারণে এসির ভিতরে অতিরিক্ত চাপ তৈরি হয়। চরম ক্ষেত্রে বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে।

সেকেন্ড হ্যান্ড AC কেনার আগে কী কী দেখবেন?

ব্র্যান্ড ও বয়স যাচাই করুন

সবার আগে দেখে নিন এসিটি কোন সংস্থার। পরিচিত ও বিশ্বস্ত ব্র্যান্ডের এসি কেনাই সবচেয়ে নিরাপদ।এছাড়া এসি কত বছরের পুরোনো এবং কতদিন ব্যবহার করা হয়েছে, সেটিও জেনে নিন। খুব বেশি পুরোনো এসি না কেনাই ভালো।

বিল ও সার্ভিস হিস্ট্রি পরীক্ষা করুন

পুরোনো এসি কেনার আগে অবশ্যই বিল ও ওয়ারেন্টি সংক্রান্ত নথি চেক করুন। প্রয়োজনে কোম্পানির সার্ভিস সুবিধা এখনও পাওয়া যাবে কিনা, সেটাও যাচাই করা জরুরি।অনেক ক্ষেত্রে পুরোনো মডেলের যন্ত্রাংশ বাজারে পাওয়া কঠিন হয়ে যায়। ফলে পরে মেরামতের খরচ বেড়ে যেতে পারে।

গ্যাস ও কম্প্রেসর চেক করান

এসি কেনার আগে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে গ্যাস লিক আছে কিনা পরীক্ষা করান। কম্প্রেসর ঠিকভাবে কাজ করছে কিনা, সেটাও দেখে নেওয়া প্রয়োজন।কারণ ভবিষ্যতে গ্যাস লিক বা কম্প্রেসর বিকল হলে বড় অঙ্কের খরচ হতে পারে।

ইনভার্টার AC হলে লাভ বেশি

সম্ভব হলে ইনভার্টার প্রযুক্তির এসি কেনার চেষ্টা করুন। নন-ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার AC কম বিদ্যুৎ খরচ করে।যদিও অনেক ক্ষেত্রে কম দামে নন-ইনভার্টার এসি পাওয়া যায়, তবে দীর্ঘমেয়াদে বিদ্যুতের বিল বাড়িয়ে দিতে পারে।

ফিল্টার ও স্টার রেটিং দেখে নিন

এসি ফিল্টারের অবস্থা ভালো কিনা, সেটি অবশ্যই পরীক্ষা করুন। অতিরিক্ত পুরোনো বা নোংরা ফিল্টার মেশিনের উপর চাপ বাড়ায়।পাশাপাশি এসির স্টার রেটিংও দেখে নিন। ৫-স্টার হলে সবচেয়ে ভালো। অন্তত ৩-স্টার রেটিংয়ের এসি কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

পুরোনো এসি চালানোর সময় যদি পোড়া গন্ধ আসে, অস্বাভাবিক শব্দ হয়, বারবার MCB ট্রিপ করে বা স্পার্ক দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হন।

এছাড়া গ্যাস লিকের শব্দ বা ঠান্ডা কম হওয়াও বড় সমস্যার ইঙ্গিত হতে পারে।

প্রচণ্ড গরমে অনেকেই কম খরচে স্বস্তি পেতে সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসি কিনছেন। নতুন এসির তুলনায় দাম কম হওয়ায় এই বাজার দ্রুত জনপ্রিয় হচ্ছে। তবে পুরোনো এসি কেনার আগে সতর্ক না হলে বড় বিপদের আশঙ্কাও থেকে যায়। কম্প্রেসর সমস্যা, গ্যাস লিক, শর্ট সার্কিট বা আগুন লাগার মতো ঝুঁকি এড়াতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই যাচাই করা জরুরি।

Leave a comment