মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী, ‘বেলডাঙার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ’

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মুর্শিদাবাদ সফরে প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। আইন-শৃঙ্খলা, অন্নপূর্ণা যোজনা, স্বাস্থ্য পরিষেবা, দুর্নীতি ও পুলিশের দ্রুত পদক্ষেপ নিয়ে কী বললেন, পড়ুন বিস্তারিত।

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বহরমপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে জেলার প্রশাসনিক আধিকারিক, পুলিশ কর্তারা, মন্ত্রিসভার সদস্য এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক প্রকল্প এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশ ও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী, ‘বেলডাঙার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ’
মুর্শিদাবাদ সফরে প্রশাসনিক বৈঠকে একাধিক নির্দেশ

বহরমপুরে আয়োজিত বৈঠকে জেলা শাসক, দুই পুলিশ সুপার, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ এবং জেলার বিধায়করা উপস্থিত ছিলেন। প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা ও পরিযায়ী শ্রমিকদের নিয়ে কী বললেন?

শুভেন্দু অধিকারীর দাবি, মুর্শিদাবাদে প্রায় ১৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ১২ লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই আর্থিক সহায়তা পেয়েছেন।এছাড়া জেলার বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত করার কথা বলেন তিনি। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত হলে একটি পরিবার মাসে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ পেতে পারে।

মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী, ‘বেলডাঙার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ’
দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান

প্রশাসনিক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ-সহ একাধিক প্রকল্পে ভুয়ো আবেদন হয়েছে বলে অভিযোগ রয়েছে।এই প্রেক্ষিতে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে নতুন উদ্যোগ

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাঁচজন সিনিয়র চিকিৎসক এবং একজন নিউরোলজিস্টকে সেখানে নিয়োগ করা হয়েছে। আগামী কয়েক মাসে হাসপাতালের পরিষেবা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।

মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী, ‘বেলডাঙার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ’
আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশের উদ্দেশে বার্তা

বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, শক্তিপুর, রেজিনগর, বেলডাঙা বা সামশেরগঞ্জের মতো পরিস্থিতি তৈরি হলে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাঁর বক্তব্য, জরুরি পরিস্থিতিতে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দিতে হবে।এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফকে জমি বরাদ্দের বিষয়েও তিনি উল্লেখ করেন।

ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যুতে তদন্তের নির্দেশ

বৈঠকে কিরিটেশ্বর মন্দির সংক্রান্ত বিষয়ও উঠে আসে। পাশাপাশি নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।এছাড়া খড়গ্রাম ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী, ‘বেলডাঙার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিক পুলিশ’
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে বহরমপুরে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আইন-শৃঙ্খলা, সামাজিক প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা, অনুপ্রবেশ রোধ এবং দুর্নীতির অভিযোগ-সহ একাধিক বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি বেলডাঙা বা সামশেরগঞ্জের মতো পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশি পদক্ষেপের ওপর জোর দেন।

Leave a comment