Today Vegetable Price: সপ্তাহের শুরুতেই বাজারে স্বস্তি! পটল, করলা, লাউ, ঝিঙের দাম কত? দেখে নিন আজকের রেট চার্ট

Today Vegetable Price: সপ্তাহের শুরুতে জলপাইগুড়ির বাজারে সবজির দামে স্বস্তি। পটল, করলা, লাউ, ঝিঙে, আলু, পেঁয়াজ-সহ বিভিন্ন সবজির আজকের বাজারদর জেনে নিন।

জলপাইগুড়ি: সপ্তাহের শুরুতেই বাজার করতে বেরিয়ে স্বস্তি পেলেন সাধারণ মানুষ। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে একাধিক সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে। পটল, ঝিঙে, লাউ থেকে শুরু করে কুমড়ো, টমেটোর মতো নিত্যপ্রয়োজনীয় আনাজও মিলছে তুলনামূলক সাধ্যের মধ্যে। বাজারভেদে অবশ্য দামে সামান্য তারতম্য রয়েছে।

Today Vegetable Price: সপ্তাহের শুরুতেই বাজারে স্বস্তি! পটল, করলা, লাউ, ঝিঙের দাম কত? দেখে নিন আজকের রেট চার্টবাজারে ক্রেতাদের ভিড়, নজরে সবজির দাম

সোমবার সকাল থেকেই জলপাইগুড়ির দিনবাজার, স্টেশন বাজার-সহ শহরের বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় দেখা যায়। শুধু শহরেই নয়, ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং মালবাজারের বাজারগুলিতেও সকাল থেকে জমে ওঠে কেনাকাটা।বাজারে কোথাও কোনও সবজির দাম এক-দু’টাকা কম, আবার কোথাও সামান্য বেশি। তবে সামগ্রিকভাবে বেশ কিছু আনাজের দাম আগের তুলনায় নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

আজ কত টাকায় মিলছে পটল-করলা-ঝিঙে?

বর্তমান বাজারদর অনুযায়ী, পটল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে। করলার দাম রয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি। ঝিঙে পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজি দরে। লাউয়ের দাম প্রায় ৩০ টাকা।এছাড়া আলু রয়েছে মাত্র ১০ টাকা কেজি। সজনে কুচি ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা লঙ্কা ৬০ টাকা এবং পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক নজরে আজকের সবজির রেট

আলু — ১০ টাকা/কেজি

পটল — ৪৫–৫৫ টাকা/কেজি

করলা — ৬০–৬৫ টাকা/কেজি

সজনে কুচি — ২৫–৩০ টাকা/কেজি

কাঁচা লঙ্কা — ৬০ টাকা/কেজি

পেঁয়াজ — ৫৫–৬০ টাকা/কেজি

বাঁধাকপি — ৩০ টাকা/কেজি

কুমড়ো — ২৫ টাকা/কেজি

ঝিঙে — ৩০ টাকা/কেজি

টমেটো — ৩৫ টাকা/কেজি

আদা — ১৫০ টাকা/কেজি

রসুন — ১৫০ টাকা/কেজি

শশা — ৪০ টাকা/কেজি

ক্যাপসিকাম — ১৪০ টাকা/কেজি

ঢেঁড়স — ৪০ টাকা/কেজি

লাউ — প্রায় ৩০ টাকা

Today Vegetable Price: সপ্তাহের শুরুতেই বাজারে স্বস্তি! পটল, করলা, লাউ, ঝিঙের দাম কত? দেখে নিন আজকের রেট চার্টপ্রশাসনের নজরদারির প্রভাব?

ক্রেতাদের একাংশের বক্তব্য, প্রশাসনের নজরদারি শুরু হওয়ার পর বেশ কিছু সবজির দাম কমেছে। আগে যে কয়েকটি আনাজের দাম বাড়ছিল, তার মধ্যে অনেকগুলিই এখন কেজিপ্রতি ৫০ টাকার আশপাশে বা তার নিচে এসেছে। ফলে সংসারের দৈনন্দিন বাজারে কিছুটা হলেও চাপ কমেছে।সবজি বিক্রেতাদের একাংশও জানাচ্ছেন, পটল, ঝিঙে এবং করলা-সহ বেশ কয়েকটি সবজির দাম আগের তুলনায় কমেছে। তাই বর্তমানে ক্রেতাদের মধ্যে বাজার নিয়ে খানিকটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে।

সুফল বাংলা কেন্দ্রেও ক্রেতাদের ভিড়

জলপাইগুড়ির বিভিন্ন সরকারি সুফল বাংলা কেন্দ্রেও কিছু সবজি ও সামগ্রী খোলা বাজারের তুলনায় এক-দু’টাকা কম দামে পাওয়া যাচ্ছে বলে ক্রেতাদের দাবি। সেই কারণেও সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই এই কেন্দ্রগুলিতে কেনাকাটার জন্য মানুষের ভিড় দেখা যাচ্ছে।

Today Vegetable Price: সপ্তাহের শুরুতেই বাজারে স্বস্তি! পটল, করলা, লাউ, ঝিঙের দাম কত? দেখে নিন আজকের রেট চার্টসপ্তাহের প্রথম দিনেই জলপাইগুড়ির সবজির বাজারে মিলল কিছুটা স্বস্তি। পটল, ঝিঙে, লাউ-সহ একাধিক আনাজের দাম তুলনামূলক কম রয়েছে। দেখে নিন আজ কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে।

Leave a comment