DSLR-কে টক্কর দেবে! ZEISS ক্যামেরা ও ৬২০০mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ Vivo X200T, জেনে নিন দাম ও অফার

ভারতে লঞ্চ Vivo X200T। ZEISS ক্যামেরা, Dimensity 9400+ প্রসেসর, ৬২০০mAh ব্যাটারি ও ৯০W ফাস্ট চার্জিং। জানুন দাম, ভ্যারিয়েন্ট ও লঞ্চ অফার।

স্মার্টফোনেই DSLR-স্তরের ফটোগ্রাফি—এই লক্ষ্যেই Vivo তাদের নতুন ফ্ল্যাগশিপ Vivo X200T ভারতে নিয়ে এল। শক্তিশালী পারফরম্যান্স, প্রফেশনাল গ্রেড ZEISS ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সংমিশ্রণে এই ফোন বিশেষভাবে ফটোগ্রাফি ও হাই-এন্ড ইউজারদের জন্য তৈরি বলে দাবি কোম্পানির।

DSLR-কে টক্কর দেবে! ZEISS ক্যামেরা ও ৬২০০mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ Vivo X200T, জেনে নিন দাম ও অফার
দাম ও ভ্যারিয়েন্ট

Vivo X200T ভারতীয় বাজারে দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে—

12GB RAM + 256GB স্টোরেজ: ₹59,999

12GB RAM + 512GB স্টোরেজ: ₹69,999

ফোনটি Stellar Black ও Seaside Lilac—এই দুই রঙে পাওয়া যাবে। ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে Vivo-র অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবং অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে।

লঞ্চ অফারে কী কী মিলছে?

লঞ্চ উপলক্ষে ক্রেতাদের জন্য একাধিক আকর্ষণীয় অফার রেখেছে Vivo—

₹৫,০০০ পর্যন্ত ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ বোনাস

১৮ মাসের নো-কস্ট EMI

১ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি

Jio Gemini Pro সাবস্ক্রিপশন (১৮ মাস)

৭০% পর্যন্ত বাইব্যাক গ্যারান্টি

DSLR-কে টক্কর দেবে! ZEISS ক্যামেরা ও ৬২০০mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ Vivo X200T, জেনে নিন দাম ও অফার
ডিসপ্লে ও ডিজাইন

Vivo X200T-তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল ৫০০০ নিটস পিক ব্রাইটনেস, ফলে কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে।মাত্র ৭.৯ মিমি পাতলা ডিজাইন ও ২০৩ গ্রাম ওজন হওয়ায় বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি ভারী মনে হবে না।

পারফরম্যান্স ও সফটওয়্যার

এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9400+ চিপসেট, সঙ্গে LPDDR5X RAM ও UFS 4.1 স্টোরেজ। দীর্ঘক্ষণ গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম।ফোনটি OriginOS 6-এ চলে এবং Vivo দিচ্ছে ৫ বছরের OS আপডেট ও ৭ বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি।

DSLR-কে টক্কর দেবে! ZEISS ক্যামেরা ও ৬২০০mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ Vivo X200T, জেনে নিন দাম ও অফার
ZEISS ক্যামেরায় DSLR-র স্বাদ

Vivo X200T-এর সবচেয়ে বড় হাইলাইট এর ক্যামেরা। ZEISS-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই ক্যামেরা সেটআপে রয়েছে—

৫০MP ZEISS সুপার টেলিফটো ক্যামেরা (৭০mm লেন্স)

৩x–১০x অপটিক্যাল জুম, ১০০x হাইপারজুম

২০x টেলিফোটো ম্যাক্রো

ZEISS পোর্ট্রেট লেন্স প্যাক ও মোশন ফ্রিজ ফিচার

এছাড়া রয়েছে ৫০MP OIS সহ প্রাইমারি ক্যামেরা, ৫০MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩২MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং

ফোনটি চালিত হচ্ছে একটি ৬২০০mAh ব্যাটারি দিয়ে, যা সাপোর্ট করে—

৯০W ফাস্ট চার্জিং

৪০W ওয়্যারলেস চার্জিং

একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার—এই দাবি করছে Vivo।

DSLR-কে টক্কর দেবে! ZEISS ক্যামেরা ও ৬২০০mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ Vivo X200T, জেনে নিন দাম ও অফার
Vivo India তাদের নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X200T ভারতীয় বাজারে লঞ্চ করেছে। ZEISS ক্যামেরা সিস্টেম, শক্তিশালী MediaTek Dimensity 9400+ প্রসেসর, ৫০০০ নিটস ব্রাইটনেসের AMOLED ডিসপ্লে এবং বিশাল ৬২০০mAh ব্যাটারির সঙ্গে এই ফোন প্রিমিয়াম সেগমেন্টে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল।

Leave a comment