Amitabh Bachchan Failed in College: বলিউডের শাহেনশাহও কলেজে ফেল করেছিলেন! কোন বিষয়ে আটকে গিয়েছিলেন অমিতাভ বচ্চন?

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও কলেজে পরীক্ষায় ফেল করেছিলেন! ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে নিজের ছাত্রজীবনের সেই অজানা ঘটনা এবং IFS হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন বিগ বি।

মুম্বই: অভিনয় জগতে তাঁর সাফল্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। কয়েক দশক ধরে বলিউডে নিজের আলাদা সাম্রাজ্য তৈরি করেছেন অমিতাভ বচ্চন। কিন্তু এই কিংবদন্তি তারকার ছাত্রজীবনের একটি অজানা গল্প সম্প্রতি সামনে এসেছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে নিজের পুরনো দিনের কথা বলতে গিয়ে অমিতাভ জানান, কলেজে পড়ার সময় পরীক্ষায় ফেলও করেছিলেন তিনি!

Amitabh Bachchan Failed in College: বলিউডের শাহেনশাহও কলেজে ফেল করেছিলেন! কোন বিষয়ে আটকে গিয়েছিলেন অমিতাভ বচ্চন?
বিজ্ঞান নিয়ে পড়তে গিয়েই বিপত্তি

অমিতাভ বচ্চনের কথায় জানা যায়, তাঁর বাবা ও প্রখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন চাইতেন ছেলে পড়াশোনা শেষ করে স্নাতক হন। বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে অমিতাভ কলেজে ভর্তি হন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন।কিন্তু কলেজে গিয়েই তিনি বুঝতে পারেন, বিষয়টি তাঁর কাছে মোটেই সহজ নয়। প্রথম দিকের ক্লাসেই তাঁর মনে হয়েছিল, স্কুলের দীর্ঘদিনের পড়াশোনার সমস্ত বিষয় যেন একসঙ্গে পড়ানো হচ্ছে। ফলে বিজ্ঞান নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি নিজেই সন্দিহান হয়ে পড়েন।

পরীক্ষায় ফেল করেছিলেন বিগ বি

পড়াশোনায় সমস্যার প্রভাব পরীক্ষাতেও পড়েছিল। অমিতাভ নিজেই জানান, কলেজের পরীক্ষায় তিনি ফেল করেছিলেন। তবে পরে বিশেষ ব্যবস্থায় ‘Allowed to Keep Term’ বা ATKT-এর মাধ্যমে মাত্র দুই নম্বরের ব্যবধানে উত্তীর্ণ হতে সক্ষম হন।অর্থাৎ, আজ যাঁকে দেশের অন্যতম সফল অভিনেতা হিসেবে দেখা হয়, তাঁর ছাত্রজীবনেও ব্যর্থতার অভিজ্ঞতা ছিল। অমিতাভের এই স্বীকারোক্তি নিঃসন্দেহে তাঁর অনুরাগীদেরকাছেও বেশ চমকপ্রদ।

Amitabh Bachchan Failed in College: বলিউডের শাহেনশাহও কলেজে ফেল করেছিলেন! কোন বিষয়ে আটকে গিয়েছিলেন অমিতাভ বচ্চন?
অভিনয়ের আগে অন্য স্বপ্নও ছিল

অমিতাভ বচ্চনের জীবনে অভিনয়ই যে প্রথম পছন্দ ছিল, তা নয়। একসময় তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS)-এ যোগ দেওয়ার কথাও ভেবেছিলেন। সিভিল সার্ভিস পরীক্ষায় বসে কূটনৈতিক পেশায় যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।‘কৌন বনেগা ক্রোড়পতি’-র প্রতিযোগী প্রগতি কল্পেকর যখন IFS অফিসার হওয়ার নিজের স্বপ্নের কথা জানান, তখনই অমিতাভের পুরনো দিনের কথা মনে পড়ে যায়।

Amitabh Bachchan Failed in College: বলিউডের শাহেনশাহও কলেজে ফেল করেছিলেন! কোন বিষয়ে আটকে গিয়েছিলেন অমিতাভ বচ্চন?
শেষ পর্যন্ত বদলে যায় জীবনের পথ

তবে IFS সম্পর্কে তখন তাঁর খুব বেশি ধারণা ছিল না বলেই জানান অমিতাভ। সেই সময় এই পরিষেবা সম্পর্কে বিস্তারিত না জানায় ধীরে ধীরে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি।পরবর্তীকালে অভিনয় জগতে পা রেখে অমিতাভ বচ্চন এমন এক উচ্চতায় পৌঁছন, যেখানে ব্যর্থতার সেই পুরনো গল্পই আজ অনুপ্রেরণার হয়ে উঠেছে। তাঁর জীবন দেখিয়ে দেয়, পড়াশোনা বা জীবনের কোনও একটি পর্যায়ে ব্যর্থতা ভবিষ্যতের সাফল্যের পথে চূড়ান্ত বাধা নয়।

Amitabh Bachchan Failed in College: বলিউডের শাহেনশাহও কলেজে ফেল করেছিলেন! কোন বিষয়ে আটকে গিয়েছিলেন অমিতাভ বচ্চন?
বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে আজ সাফল্যের প্রতীক হিসেবেই চেনেন সকলে। কিন্তু তাঁর ছাত্রজীবনও যে একেবারে মসৃণ ছিল না, তা সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে নিজেই জানিয়েছেন বিগ বি। কলেজে পড়ার সময় পরীক্ষায় ফেল করেছিলেন তিনি। এমনকী একসময় ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্নও দেখেছিলেন অমিতাভ।

Leave a comment