ATM ফ্যাক্ট চেক: টাকা তোলার পর কেন দু’বার ‘Cancel’ চাপা হয়?

ATM ফ্যাক্ট চেক: টাকা তোলার পর কেন দু’বার ‘Cancel’ চাপা হয়?

ATM ফ্যাক্ট চেক: অনলাইন লেনদেনের যুগে নগদ টাকার ব্যবহার কমলেও মানুষ এখনও এটিএম থেকে টাকা তুলছেন। অনেকেই টাকা উত্তোলনের পর দু’বার Cancel বাটনে চাপ দিয়ে বিশ্বাস করেন যে তাদের লেনদেনের ইতিহাস মুছে যাবে এবং কার্ড-নম্বর বা পিন চুরি রোধ হবে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা। ক্যানসেল বাটন কেবল ভুল লেনদেন বা টাকা তুলতে না চাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়।

ATM-এ ‘Cancel’ বোতামের প্রকৃত ব্যবহার

ATM ফ্যাক্ট চেক: বিশেষজ্ঞদের মতে, ক্যানসেল বাটন মূলত ব্যবহারকারীর ভুল লেনদেন থামাতে বা লেনদেন বাতিল করতে ব্যবহৃত হয়। এটি কার্ড স্কিমিং বা পিন চুরি রোধ করতে কোনও ভূমিকা রাখে না।ATM থেকে টাকা তোলার পর যে “Thank You” বা “Transaction Complete” বার্তা আসে, তার পরে কেউ ক্যানসেল চাপলেও তা ট্রানজেকশন তথ্য মুছে দেয় না।

প্রচলিত ভুল ধারণা

ATM ফ্যাক্ট চেক: অনেক ব্যবহারকারী মনে করেন, দুইবার Cancel চাপলে প্রতারকরা টাকা হাতাতে পারবে না। কেউ কেউ এটিএম কার্ড ঢোকানোর আগে ক্যানসেল বোতামে চাপ দিয়ে বিশ্বাস করেন, এতে স্ক্যামাররা পিন চুরি করতে পারবে না।পিআইবি এবং রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুল তথ্য। স্কিমারদের হাত থেকে সুরক্ষা পেতে কেবল নিরাপদ এটিএম ব্যবহার ও সতর্ক থাকা প্রয়োজন।

পিআইবি ও রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট বক্তব্য

ATM ফ্যাক্ট চেক: প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্টভাবে জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনো নির্দেশিকা দেয়নি। ক্যানসেল বাটন কোনো ধরনের হ্যাকিং বা পিন চুরি রোধে কাজ করে না।তথ্য অনুযায়ী, বারবার Cancel চাপানো লেনদেনের নিরাপত্তা বাড়ায় না, শুধুমাত্র ব্যবহারকারীর ভুল লেনদেন ঠেকায়।

নিরাপদ ATM ব্যবহারের টিপস

ATM ফ্যাক্ট চেক: নিরাপদ লেনদেনের জন্য, এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের পিন কাউকে না জানানো, সন্দেহজনক এটিএম এড়ানো এবং অফিসিয়াল এটিএম বুথ ব্যবহার করা।বারবার Cancel চাপানো বা অতিরিক্ত সতর্কতার অন্য কৌশল কাজ করবে না।

ATM ফ্যাক্ট চেক: অনেকের ধারণা, টাকা তোলার পর দু’বার Cancel বাটনে চাপ দিলে লেনদেনের তথ্য মুছে যায় এবং নিরাপদ থাকে। তবে পিআইবি ও রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে এটি ভুল। ক্যানসেল বাটন শুধু ট্রানজ্যাকশন বন্ধ বা ভুল এড়ানোর জন্য।

Leave a comment