নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে চালু হল নতুন বাস পরিষেবা। উত্তর ২৪ পরগনার জেলা সদর Barasat থেকে শুরু হয়ে বাসটি পৌঁছবে হুগলির Dankuni পর্যন্ত। নতুন এই রুট চালু হওয়ায় দুই জেলার মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন যাত্রী এবং পরিবহণ কর্তৃপক্ষ।
নতুন এই বাসটি বারাসাত তিতুমীর বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করবে। এরপর একাধিক গুরুত্বপূর্ণ এলাকা হয়ে গন্তব্যে পৌঁছবে। রুটের গুরুত্বপূর্ণ স্টপেজগুলির মধ্যে রয়েছে Madhyamgram, Birati, এয়ারপোর্ট ৩ নম্বর গেট, দুর্গানগর, মাঠকল, Dunlop, Dakshineswar, বালি হল্ট এবং রাজচন্দ্রপুর।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরেই দ্রুত যাত্রা
এই বাসটি Belgharia Expressway ধরে চলবে। ফলে যাত্রীরা আগের তুলনায় কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন। অনেকের মতে, এই নতুন রুটটি পুরনো DN9/1 বাস রুটের বিকল্প হিসেবেও কাজ করতে পারে।
প্রাথমিকভাবে তিনটি বাস নামানো হয়েছে
এই পরিষেবা শুরু করতে প্রথমে তিনটি বাস নামানো হয়েছে। WB 25V 9358, WB 25V 9397 এবং WB 25V 9668 নম্বরের বাস বর্তমানে এই রুটে চলছে। যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জেলা পরিবহণ দফতর।
উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার যাতায়াত আরও সহজ করতে চালু হল নতুন বাস পরিষেবা। Barasat থেকে Dankuni পর্যন্ত এই বেসরকারি বাস চলবে। পথে পড়বে মধ্যমগ্রাম, বিরাটি, এয়ারপোর্ট ৩ নম্বর, ডানলপ ও দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ এলাকা।










