ভোটের আগেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতায় কোথায় কত মোতায়েন? সম্পূর্ণ তালিকা

ভোটের আগেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতায় কোথায় কত মোতায়েন? সম্পূর্ণ তালিকা

ভোটের দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি, তবে তার আগেই নিরাপত্তা জোরদার করতে সক্রিয় হয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। রবিবার, ১ মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছেছে। কমিশন সূত্রে খবর, আগামী ১০ মার্চ দ্বিতীয় দফার বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই কলকাতার একাধিক স্পর্শকাতর এলাকায় বাহিনী ছড়িয়ে দেওয়া হয়েছে।

কলকাতায় ১২ কোম্পানি, নজরে স্পর্শকাতর এলাকা

প্রথম দফায় আসা বাহিনীর মধ্যে ১২ কোম্পানি মোতায়েন করা হয়েছে কলকাতা-তে। কলকাতা পুলিশ-এর অধীনে থাকা বিভিন্ন এলাকায় এই বাহিনী টহল ও রুট মার্চ শুরু করবে বলে জানা গিয়েছে।

উত্তর থেকে দক্ষিণ: কোথায় কত কোম্পানি?

শহরজুড়ে বাহিনীর বণ্টন নিম্নরূপ—

তালতলা – ১ কোম্পানি

বেলেঘাটা – ১ কোম্পানি

কাশীপুর – ১ কোম্পানি

টালিগঞ্জ – ১ কোম্পানি

পোর্ট এলাকা – ১ কোম্পানি

গড়িয়াহাট – ১ কোম্পানি

হরিদেবপুর – ২ কোম্পানি

গলফ গ্রিন – ১ কোম্পানি

ভাঙড় – ১ কোম্পানি

কেএলসি এলাকা – ১ কোম্পানি

পোলেরহাট – ১ কোম্পানি

সূত্রের খবর, মোট ১২ কোম্পানির মধ্যে ৩ কোম্পানিতে মহিলা জওয়ান রয়েছেন। প্রয়োজন হলে কম গুরুত্বপূর্ণ এলাকা থেকে বাহিনী সরিয়ে স্পর্শকাতর অঞ্চলে পাঠানো হতে পারে।

দু’দফায় মোতায়েন, নজরে ২০২৬ বিধানসভা নির্বাচন

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট দু’দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রথম দফায় ২৪০ কোম্পানি পৌঁছেছে, দ্বিতীয় দফার বাহিনী ১০ মার্চের মধ্যে আসতে পারে।উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই ভোট হয়েছিল আট দফায়।

ভোটার তালিকা প্রকাশের পরেই তৎপরতা

গত ২৮ ফেব্রুয়ারি বিশেষ নিবিড় সংশোধনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তার পরদিন থেকেই বাহিনী মোতায়েন প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দু’দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। প্রথম দফায় ২৪০ কোম্পানি পৌঁছেছে রাজ্যে। এর মধ্যে কলকাতায় ১২ কোম্পানি মোতায়েন করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ—কোন এলাকায় কত বাহিনী রয়েছে, দেখে নিন বিস্তারিত তালিকা।

Leave a comment