আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা আতঙ্ক। নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’ দ্রুত ছড়াতে শুরু করেছে, আর সবচেয়ে বড় সমস্যা—এর উপসর্গ অনেকটাই সাধারণ ফ্লুর মতো। ফলে অনেকেই বিষয়টি হালকাভাবে নিচ্ছেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, কিছু বিশেষ লক্ষণ দেখলেই অবহেলা নয়, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
গলা ব্যথাই প্রথম সংকেত
সিকাডা ভ্যারিয়েন্টে সবচেয়ে সাধারণ ও প্রাথমিক উপসর্গ হল গলা ব্যথা। গিলতে অসুবিধা, গলা খুসখুস করা—এই সমস্যাগুলি সাধারণত সংক্রমণের প্রথম ৩-৫ দিনের মধ্যেই দেখা দেয়। অনেকেই এটিকে সাধারণ ঠান্ডা ভেবে এড়িয়ে যান, যা বিপজ্জনক হতে পারে।
শুকনো কাশি বাড়লে সতর্ক হোন
রাতের দিকে বাড়তে থাকা শুকনো কাশি এই ভ্যারিয়েন্টের অন্যতম লক্ষণ। যদি কাশির সঙ্গে বুকে ব্যথা বা অস্বস্তি থাকে, তবে তা ফুসফুসে সংক্রমণের ইঙ্গিত হতে পারে—এই অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অস্বাভাবিক ক্লান্তি চিন্তার কারণ
বিশ্রামের পরও যদি শরীরে দুর্বলতা না কাটে, বরং আরও ক্লান্তি অনুভূত হয়, তবে তা সাধারণ ফ্লু নয়। শ্বাসকষ্ট বা হাঁপ ধরা সমস্যাও এর সঙ্গে যুক্ত হতে পারে, যা কোভিড সংক্রমণের ইঙ্গিত দেয়।
সাইনাসের সমস্যায় লুকিয়ে বিপদ
নাক দিয়ে জল পড়া, মাথা ভার—এসব সাধারণ সাইনাসের লক্ষণ হলেও, যদি এর সঙ্গে হালকা জ্বর ও শরীর ব্যথা যুক্ত হয়, তবে তা সিকাডা ভ্যারিয়েন্টের উপসর্গ হতে পারে।
শরীর ব্যথা বাড়লে অবহেলা নয়
প্রথম ২৪-৪৮ ঘণ্টার মধ্যে শরীরে ব্যথা বাড়তে শুরু করলে সতর্ক হোন। সাধারণ ফ্লু ও কোভিড—দুটিতেই এই উপসর্গ থাকলেও, সিকাডা ভ্যারিয়েন্টে এটি বেশি তীব্র হতে পারে।
মাথা যন্ত্রণায় বাড়তি সতর্কতা
সর্দি-কাশির সঙ্গে তীব্র মাথাব্যথা থাকলে তা কোভিড সংক্রমণের লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি এই ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তবে পরীক্ষা করানো প্রয়োজন।
পেটের সমস্যাও বড় লক্ষণ
বমি ভাব, ডায়রিয়া, খিদে কমে যাওয়া—এই উপসর্গগুলি সাধারণত সংক্রমণের দ্বিতীয় দিন থেকে দেখা দেয়। অনেকেই এটিকে খাদ্যজনিত সমস্যা ভেবে ভুল করেন, যা বিপজ্জনক হতে পারে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘সিকাডা’ (BA.3.2) নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে আমেরিকায়। সাধারণ ফ্লুর মতো উপসর্গ থাকলেও কিছু নির্দিষ্ট লক্ষণ আলাদা করে দেয় এই সংক্রমণকে। গলা ব্যথা থেকে পেটের সমস্যা—এই ৭ উপসর্গ দেখলেই সতর্ক হওয়া জরুরি।













