Constable Recruitment Case: ১১,৭৪৯ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, নম্বর বিভাজন ছাড়াই তালিকা—৭ দিনে বিস্তারিত প্রকাশের নির্দেশ হাইকোর্টের

পুলিশ কনস্টেবল নিয়োগে বড় ধাক্কা রাজ্যের। ১১,৭৪৯ শূন্যপদে নম্বর বিভাজন ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

পুলিশ কনস্টেবল নিয়োগকে ঘিরে ফের বিতর্কে রাজ্য সরকার। ১১,৭৪৯টি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে নম্বর বিভাজন ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা প্রকাশ না করায় মঙ্গলবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, স্বচ্ছতা বজায় রাখতে ৭ দিনের মধ্যে সম্পূর্ণ তথ্য প্রকাশ করতেই হবে।

নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ, প্রশ্ন তুলল আদালত

২০২৪ সালের পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে লিখিত পরীক্ষার পর মোট ৬০,১৭৮ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়। কিন্তু অভিযোগ, এই তালিকায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের কোনও বিভাজন বা ক্যাটাগরি ভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি। এই বিষয়টি নিয়েই আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা।

৭ দিনের মধ্যে বিশদ তালিকা প্রকাশের নির্দেশ

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন,

শর্টলিস্টেড ৬০,১৭৮ জনের সম্পূর্ণ তালিকা

প্রাপ্ত নম্বরের স্পষ্ট বিভাজন

ক্যাটাগরি ভিত্তিক তথ্য (মেল, ফিমেল, ওবিসি, এসসি, হোমগার্ড ইত্যাদি)

সব কিছু মিলিয়ে ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। পাশাপাশি রাজ্যকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশও দেয় আদালত।

নিয়োগ প্রক্রিয়া কি আরও বিলম্বিত হবে?

হাইকোর্টের নির্দেশের পর নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মামলাকারীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী জানান,

পুলিশ কনস্টেবল নিয়োগে বড় ধাক্কা রাজ্যের। ১১,৭৪৯ শূন্যপদের জন্য নম্বর বিভাজন ও ক্যাটাগরি ভিত্তিক তথ্য প্রকাশ না করায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৭ দিনের মধ্যে শর্টলিস্টেড ৬০,১৭৮ জনের বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে বলে জানাল আদালত।

Leave a comment