ঘন দুধ, পাকা আম আর এলাচের সুবাসে জমে যাবে স্বাদ! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ-স্টাইল ম্যাঙ্গো কুলফি

বাড়িতেই সহজ উপায়ে তৈরি করুন ম্যাঙ্গো কুলফি। ফুল ক্রিম দুধ, আমের পাল্প, এলাচ গুঁড়ো ও কয়েকটি সাধারণ উপকরণে রেস্তোরাঁ-স্টাইল কুলফির সম্পূর্ণ রেসিপি জেনে নিন।

গরম হোক বা বর্ষার ভ্যাপসা আবহাওয়া—এক টুকরো ঠান্ডা ম্যাঙ্গো কুলফি মুহূর্তেই এনে দিতে পারে স্বস্তি। বাজারের কুলফির বদলে এবার বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু ম্যাঙ্গো কুলফি। সঠিক জাতের আম, ঘন দুধ আর কয়েকটি সহজ ধাপ মেনে তৈরি করা যাবে এই জনপ্রিয় ডেজার্ট, যা ছোট থেকে বড়—সবার মন জিতে নেবে।

ঘন দুধ, পাকা আম আর এলাচের সুবাসে জমে যাবে স্বাদ! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ-স্টাইল ম্যাঙ্গো কুলফি
মিষ্টি ও আঁশবিহীন আম বেছে নিন

সুস্বাদু ম্যাঙ্গো কুলফির মূল রহস্য লুকিয়ে রয়েছে সঠিক আম বাছাইয়ে। বিশেষজ্ঞদের মতে, হিমসাগর, লক্ষ্মণভোগ, আম্রপালি কিংবা মল্লিকার মতো মিষ্টি, রসালো ও আঁশবিহীন আম কুলফির জন্য সবচেয়ে উপযুক্ত। এই জাতের আম কুলফিকে আরও ক্রিমি ও সুগন্ধি করে তোলে।

কী কী লাগবে?

এই রেসিপি তৈরি করতে প্রয়োজন হবে—

১ লিটার ফুল ক্রিম দুধ

২৫০-৩০০ গ্রাম পাকা আমের পাল্প

৮০-১২০ গ্রাম চিনি

১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

৫০ গ্রাম মিল্ক পাউডার (ঐচ্ছিক)

৫০ মিলিলিটার ফ্রেশ ক্রিম

সামান্য এলাচ গুঁড়ো

ঘন দুধ, পাকা আম আর এলাচের সুবাসে জমে যাবে স্বাদ! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ-স্টাইল ম্যাঙ্গো কুলফি
সহজ কয়েকটি ধাপেই তৈরি হবে কুলফি

প্রথমে দুধ মাঝারি আঁচে ফুটিয়ে ঘন করে নিন। এরপর তাতে চিনি, কর্নফ্লাওয়ার এবং চাইলে মিল্ক পাউডার মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে তাতে আমের পাল্প, ফ্রেশ ক্রিম ও এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।এরপর প্রস্তুত মিশ্রণটি কুলফির ছাঁচ বা ছোট কাপের মধ্যে ঢেলে ৮ থেকে ১০ ঘণ্টা ফ্রিজারে রেখে দিন। জমে গেলে ছাঁচ থেকে বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি।

ঘন দুধ, পাকা আম আর এলাচের সুবাসে জমে যাবে স্বাদ! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ-স্টাইল ম্যাঙ্গো কুলফি
সারা বছরও পাওয়া যেতে পারে আমের স্বাদ

কৃষি বিশেষজ্ঞদের মতে, উন্নত সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে আমের পাল্প দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। বিশেষ করে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করলে মরশুম শেষ হওয়ার পরও সেই পাল্প ব্যবহার করে কুলফি, আইসক্রিম বা অন্যান্য আমভিত্তিক ডেজার্ট তৈরি করা যায়। এতে আমপ্রেমীরা বছরের যে কোনও সময় আমের স্বাদ উপভোগ করতে পারবেন।

ঘন দুধ, পাকা আম আর এলাচের সুবাসে জমে যাবে স্বাদ! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ-স্টাইল ম্যাঙ্গো কুলফি
আমের মরশুমে ঘরেই তৈরি করুন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি। ফুল ক্রিম দুধ, পাকা আমের পাল্প, এলাচ গুঁড়ো ও কয়েকটি সহজ উপকরণ দিয়েই তৈরি হবে এই জনপ্রিয় ডেজার্ট। মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরাও জানিয়েছেন সহজ এই রেসিপি।

Leave a comment