ডাল-ভাত হোক বা পনির বাটার মশলা—নিরামিষ খাদ্যতালিকায় পনির মানেই ভরসার নাম। কিন্তু সেই পনিরই যদি ভেজাল হয়? চিকিৎসকদের মতে, দীর্ঘদিন নকল পনির খেলে হজমের গোলমাল, লিভার সমস্যা এমনকি হরমোনের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে। তাই বাজার থেকে পনির কিনে আনার পরই যাচাই করা জরুরি—আপনার পাতে উঠছে তো খাঁটি পনির?
নকল পনির চেনার সহজ উপায়
গন্ধেই লুকিয়ে প্রথম ইঙ্গিত
বিশিষ্ট পনির ব্যবসায়ীদের মতে, খাঁটি পনিরে হালকা দুধ ও মালাইয়ের স্বাভাবিক গন্ধ থাকে। প্যাকেট খুলে যদি কোনও গন্ধই না পান বা কৃত্রিম গন্ধ লাগে, তবে সতর্ক হওয়া জরুরি। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন সংরক্ষণের জন্য রাসায়নিক ব্যবহার করা হয়।
স্বাদেই ধরা পড়ে ভেজাল
এক টুকরো পনির চেখে দেখুন। যদি টক ভাব, সাবানের মতো স্বাদ বা অতিরিক্ত শক্ত লাগে, তবে সেটি নকল হওয়ার সম্ভাবনা প্রবল। খাঁটি পনিরের স্বাদ সাধারণত হালকা মিষ্টি ও তাজা হয়।
হাত দিয়ে চেপে দেখুন
খাঁটি পনির নরম হলেও চাপ দিলে সহজে ভেঙে যায় না। কিন্তু ভেজাল পনির চাপ দিলে গুঁড়ো হয়ে যেতে পারে বা ফেটে যায়। এই পরীক্ষাটি বাজার থেকে আনার পরই করে নেওয়া ভালো।
রান্নার সময় বদলে যায় চরিত্র
তাজা ও খাঁটি পনির রান্নার পরেও নরম ও তুলতুলে থাকে। কিন্তু ভেজাল পনির গরমে শক্ত হয়ে রাবারের মতো হয়ে যায়। রান্নার মাঝেই যদি পনির শক্ত হয়ে যায়, তবে সেটি খাওয়া থেকে বিরত থাকাই নিরাপদ।
ঘরে বসে ২ মিনিটের বিশেষ পরীক্ষাস্টার্চ টেস্ট
এক টুকরো পনির জলে ফুটিয়ে ঠান্ডা করুন। এরপর তাতে আয়োডিন বা সয়াবিনের গুঁড়ো দিলে যদি লালচে বা নীল রং হয়, তবে বুঝতে হবে পনিরে স্টার্চ রয়েছে—অর্থাৎ নকল।
গরম জলের পরীক্ষা
গরম জলে পনির ছাড়ুন। যদি পনির ডুবে যায় বা সাদা ফেনা বের হয়, তবে তা ভেজাল। খাঁটি পনির সাধারণত জলে ভাসে এবং কোনও ফেনা তৈরি করে না।
প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর পনির আজ অনেক বাড়ির নিত্যদিনের খাবার। কিন্তু বাজারে ক্রমেই বাড়ছে নকল ও ভেজাল পনিরের দৌরাত্ম্য। সিন্থেটিক দুধ, স্টার্চ ও রাসায়নিক দিয়ে তৈরি এই পনির স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভাল খবর হল—ঘরেই মাত্র কয়েক মিনিটে সহজ কিছু পরীক্ষায় ধরা পড়ে যাবে আসল-নকলের ফারাক।













