Ginger to Reduce Belly Fat: আজকাল পেটের মেদ কমানো সহজ নয়। ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম, নিয়মিত ডায়েট পরিকল্পনা এবং দামি পণ্যের পরও অনেক সময় ফলাফল আসে না। বিশেষজ্ঞদের মতে, আদার প্রাকৃতিক যৌগ যেমন জিঞ্জেরল এবং শোগাওল বিপাক বাড়ায়, থার্মোজেনেসিস প্রক্রিয়া সক্রিয় করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত চর্বি জমা হওয়া রোধ করে। সঠিকভাবে খেলে, এটি আপনার ওজন কমানোর যাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

আদার স্বাস্থ্য উপকারিতা
গবেষণায় দেখা গেছে, আদার প্রাকৃতিক যৌগ শরীরের বিপাক ত্বরান্বিত করে, চর্বি পোড়াতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। ব্রিটিশ স্বাস্থ্য ওয়েবসাইট মেডিক্যাল নিউজ টুডে অনুসারে, ২০২৪ সালে ২৭টি গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, আদা খেলে ওজন কমানো সম্ভব। পুষ্টিবিদ মনপ্রীত কালরা বলেন, “আদা আপনার ডায়েটের একটি গেম চেঞ্জার হতে পারে।

বিপাক ও চর্বি পোড়ানো
জিঞ্জেরল এবং শোগাওল যৌগ শরীরকে থার্মোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ক্যালোরি দ্রুত পোড়াতে সাহায্য করে। বিপাক ঠিকঠাক কাজ করলে শরীরে চর্বি জমার সম্ভাবনা কমে যায়। এই কারণে আদা নিয়মিত খেলে পেটের মেদ কমানো সহজ হয়।

ক্ষুধা নিয়ন্ত্রণ ও ক্যালোরি হ্রাস
আদার প্রাকৃতিক যৌগ দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয় এবং ঘন ঘন খাবারের আকাঙ্ক্ষা কমায়। অতিরিক্ত খাবার এড়িয়ে চললে ক্যালোরি গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়, যার ফলে ওজন কমানো সহজ হয়।
রক্তে শর্করার নিয়ন্ত্রণ ও হজম ক্ষমতা বৃদ্ধি
আদা ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে, অতিরিক্ত গ্লুকোজ চর্বি হিসেবে জমা হওয়া রোধ করে। এটি হজম শক্তি বাড়ায় এবং পেট ফাঁপার সমস্যা কমায়। ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য হয় এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমে।

আদা গ্রহণের সঠিক উপায়
সর্বোত্তম উপায় হল আদা জল বা চায়ায় ব্যবহার করা। এক টুকরো আদা দুই কাপ জলে ফুটিয়ে খালি পেটে পান করুন। স্বাদ বাড়াতে সামান্য লেবুর রস ও মধু যোগ করা যায়। দিনে দুইবারের বেশি আদা না খাওয়াই নিরাপদ, বেশি খেলে অ্যাসিডিটি বা বুকজ্বালা হতে পারে।













