সকাল থেকে বন্ধ গ্রিন লাইনের মেট্রো! আগাম ঘোষণা না থাকায় ক্ষোভে ফুঁসছেন নাকাল যাত্রীরা

রবিবার সকাল থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা বন্ধ। হাওড়া ময়দান-সহ একাধিক স্টেশনে গেট বন্ধ থাকলেও আগাম ঘোষণা না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা।

ছুটির সকালে মেট্রো ধরেই কলকাতায় আসবেন—এই ভরসাতেই বাড়ি থেকে বেরিয়েছিলেন বহু যাত্রী। কিন্তু হাওড়া ময়দানে পৌঁছে চোখ কপালে ওঠার জোগাড়! গ্রিন লাইনের মেট্রোর গেট বন্ধ, নেই কোনও আগাম ঘোষণা। সকাল থেকেই গ্রিন লাইনে মেট্রো না চলায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

কী কারণে বন্ধ ছিল পরিষেবা

মেট্রো সূত্রে জানা যায়, শনিবার রাতভর গ্রিন লাইনে সিগন্যালিং সংক্রান্ত কাজ চলেছে। পাশাপাশি কিছু অতিরিক্ত টেকনিক্যাল কাজ হওয়ায় রবিবার সকালে নির্ধারিত সময়ে মেট্রো চালানো সম্ভব হয়নি। তবে এই বিষয়টি আগাম যাত্রীদের জানানো হয়নি বলেই অভিযোগ।

সকাল থেকে বন্ধ গ্রিন লাইনের মেট্রো! আগাম ঘোষণা না থাকায় ক্ষোভে ফুঁসছেন নাকাল যাত্রীরা

‘কোথাও কোনও ঘোষণা নেই’—যাত্রীদের ক্ষোভ

রবিবার সকালে হাওড়া ময়দান স্টেশনে মেট্রো ধরতে এসে একাধিক যাত্রী দেখেন, দু’দিকের গেটই বন্ধ। স্টেশনে কর্মী থাকলেও কেউ পরিষ্কারভাবে কিছু বলতে পারছিলেন না।যাত্রীদের দাবি, শীতের সকালে বাস ও ট্রেন এমনিতেই কম থাকে। তার উপর মেট্রো বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

যাত্রীর অভিজ্ঞতা

মেঘনা মণ্ডল নামে এক যাত্রী বলেন,“সকালে হাওড়া ময়দান স্টেশনে এসে দেখি দু’দিকেই গেট বন্ধ। কোথাও কোনও ঘোষণা নেই। কেউ বলতে পারছে না কী হয়েছে। পরে বাধ্য হয়ে বাস ধরে এসপ্ল্যানেড এলাম। পথে দেখি মহাকরণ স্টেশনেও শাটার নামানো। বয়স্ক মানুষ, ছোট বাচ্চারাও ছিল। এ ভাবে মানুষকে নাকাল করার কোনও মানে হয়?”

সকাল থেকে বন্ধ গ্রিন লাইনের মেট্রো! আগাম ঘোষণা না থাকায় ক্ষোভে ফুঁসছেন নাকাল যাত্রীরা
আগাম জানানো হয়নি কেন? উঠছে প্রশ্ন

যাত্রীদের একাংশের প্রশ্ন, সাধারণত মেট্রোর পরিষেবায় পরিবর্তন হলে আগাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য জানানো হয়। কিন্তু রবিবার গ্রিন লাইনে মেট্রো বন্ধ থাকবে—এই তথ্য আগাম জানানো হল না কেন, তা নিয়ে ক্ষোভ বাড়ছে।দুপুর ১২টা ৩১ মিনিট নাগাদ মেট্রোর তরফে আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু হওয়ার ঘোষণা করা হয়।

সকাল থেকে বন্ধ গ্রিন লাইনের মেট্রো! আগাম ঘোষণা না থাকায় ক্ষোভে ফুঁসছেন নাকাল যাত্রীরা
রবিবার সকাল থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। হাওড়া ময়দান-সহ একাধিক স্টেশনে গেট বন্ধ থাকলেও আগাম কোনও ঘোষণা ছিল না। শনিবার রাতভর সিগন্যালিং ও টেকনিক্যাল কাজ চলার জেরেই পরিষেবা বন্ধ ছিল বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।

Leave a comment