রান্নাঘরের ছোট বাসনগুলির মধ্যে চা ছাঁকনি এমন একটি জিনিস, যা প্রতিদিন ব্যবহার হলেও পরিষ্কারের সময় সবচেয়ে বেশি সমস্যায় ফেলে। দুধ, জল ও চা পাতার সংস্পর্শে এসে এতে সহজেই বসে যায় একগুঁয়ে দাগ ও মরিচা। তবে জানলে অবাক হবেন, বাড়িতেই থাকা কয়েকটি উপকরণ ব্যবহার করেই এই সমস্যার সহজ সমাধান সম্ভব।

চা ছাঁকনিতে কেন এত দাগ জমে?
চা ছাঁকনি বারবার ভেজা অবস্থায় ব্যবহারের ফলে এতে দ্রুত ময়লা জমে। অনেক সময় চা ছাড়া অন্যান্য কাজেও ছাঁকনি ব্যবহার করায় তেল ও গ্রীস লেগে যায়, যা সাধারণ সাবানে পরিষ্কার করা কঠিন হয়ে ওঠে।
বেকিং সোডায় ম্যাজিক পরিষ্কার
রান্নাঘরের জাদুকরী উপাদান বেকিং সোডা চা ছাঁকনি পরিষ্কারে দারুণ কার্যকর।একটি পাত্রে গরম জল নিয়ে তাতে ২–৩ চা চামচ বেকিং সোডা দিন। ছাঁকনিটি ওই জলে রেখে কয়েক মিনিট ফুটতে দিন। এরপর নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষলেই ময়লা ও দাগ সহজেই উঠে যাবে।

লেবু ও ডিটারজেন্টের শক্তিশালী মিশ্রণ
একগুঁয়ে দাগ তুলতে লেবুর রসের জুড়ি মেলা ভার।হালকা গরম জলে সামান্য ডিটারজেন্ট পাউডার ও লেবুর রস মিশিয়ে তাতে ছাঁকনিটি ৫ মিনিট ভিজিয়ে রাখুন। লেবুর সাইট্রিক অ্যাসিড দাগ দূর করে ছাঁকনিকে করে তোলে ঝকঝকে।
মরিচা দূর করতে বাড়তি টিপস
যদি ছাঁকনিতে হালকা মরিচা ধরে, তবে পরিষ্কারের পর ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা অবস্থায় রেখে দিলে আবার দ্রুত দাগ পড়তে পারে।
প্রতিদিন ব্যবহারে চা ছাঁকনিতে জমে যায় দাগ, ময়লা ও মরিচা। বারবার বদলানোর ঝামেলা এড়াতে জেনে নিন কয়েকটি সহজ ঘরোয়া উপায়, যেগুলো ব্যবহার করলে অল্প সময়েই আপনার চা ছাঁকনি হবে ঝকঝকে ও একেবারে নতুনের মতো।













