হাওড়া থেকে NJP— বন্দে ভারত স্লিপারে ভাড়া কত পড়বে? নেই VIP কোটা, RAC বা ওয়েটিং লিস্ট

হাওড়া থেকে NJP— বন্দে ভারত স্লিপারে ভাড়া কত পড়বে? নেই VIP কোটা, RAC বা ওয়েটিং লিস্ট

দেশের রেল মানচিত্রে নতুন অধ্যায় যোগ করল Vande Bharat Sleeper Express। হাওড়া থেকে গুয়াহাটির কামাখ্যা পর্যন্ত চলবে এই আধুনিক স্লিপার ট্রেন, যা বাংলার জন্য এক বড় প্রাপ্তি। প্রাথমিক টাইমটেবিল প্রকাশের পরই যাত্রীদের মনে একাধিক প্রশ্ন—বিশেষ করে হাওড়া থেকে NJP পর্যন্ত ভাড়া কত হবে, আর বুকিং নিয়মই বা কী? রেল সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রইল বিস্তারিত হিসেব।

বন্দে ভারত স্লিপারের ভাড়া নির্ধারণের নিয়ম

রেল সূত্রে জানা যাচ্ছে, বন্দে ভারত স্লিপার ট্রেনে টিকিট কাটলে যাত্রীকে ন্যূনতম ৪০০ কিলোমিটার দূরত্বের ভাড়া দিতেই হবে।

 ৪০০ কিলোমিটারের বেশি হলে, প্রকৃত দূরত্ব অনুযায়ী ভাড়া হিসাব করা হবে।

 ভাড়ার উপর GST আলাদা করে যোগ হবে।

বন্দে ভারত স্লিপারের বেস প্রাইস (GST ছাড়া)

কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে এইভাবে—

AC থ্রি টিয়ার: ₹২.৪ / কিমি

AC টু টিয়ার: ₹৩.১ / কিমি

AC ফার্স্ট ক্লাস: ₹৩.৮ / কিমি

বন্দে ভারত স্লিপারের ন্যূনতম ভাড়া কত?

৪০০ কিমি ন্যূনতম দূরত্ব ধরলে (GST ছাড়া)—

AC থ্রি টিয়ার: ₹৯৬০

AC টু টিয়ার: ₹১২৪০

AC ফার্স্ট ক্লাস: ₹১৫২০

হাওড়া–NJP বন্দে ভারত স্লিপার ভাড়া কত পড়বে?

Indian Rail Info অনুযায়ী, হাওড়া থেকে NJP দূরত্ব প্রায় ৫৬৭.২ কিলোমিটার। সেই হিসেবে আনুমানিক ভাড়া (GST ছাড়া)—

AC থ্রি টিয়ার: ₹১৩৬১

AC টু টিয়ার: ₹১৭৫৮

AC ফার্স্ট ক্লাস: ₹২১৫৫

টিকিট বুক করার সময় দূরত্ব অনুযায়ী চূড়ান্ত ভাড়া জানা যাবে।

হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ভাড়া

হাওড়া থেকে কামাখ্যা স্টেশনের দূরত্ব প্রায় ৯৬৭.৯ কিলোমিটার। আনুমানিক ভাড়া (GST ছাড়া)—

AC থ্রি টিয়ার: ₹২৩২৩

AC টু টিয়ার: ₹৩০০০

AC ফার্স্ট ক্লাস: ₹৩৬৭৭

কখন NJP পৌঁছবে বন্দে ভারত স্লিপার?

প্রাথমিক টাইমটেবিল অনুযায়ী—

হাওড়া ছাড়বে: সন্ধ্যা ৬টা ২০ মিনিট

NJP পৌঁছবে: রাত ১টা ৪০ মিনিট

স্টপেজ: ১০ মিনিট

বন্দে ভারত স্লিপারে আসন বুকিংয়ের বিশেষ নিয়ম

রেল সূত্রে জানানো হয়েছে—

এই ট্রেনে RAC থাকবে না, ওয়েটিং লিস্টও নয়—শুধু কনফার্মড টিকিট মিলবে

VIP কোটা থাকছে না

প্রবীণ, মহিলা, বিশেষ ভাবে সক্ষম ও ডিউটি পাস কোটার ব্যবস্থা থাকলেও ভাড়ায় কোনও ছাড় নেই

৬০ বছরের ঊর্ধ্বে পুরুষ ও ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলাদের জন্য লোয়ার বার্থ প্রেফারেন্স

৫ বছরের কম বয়সি শিশু সঙ্গে থাকলে (আলাদা বার্থ না কাটলে) সিস্টেম লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করবে

বাংলা পেল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। হাওড়া থেকে কামাখ্যা রুটে চলবে এই প্রিমিয়াম ট্রেন। যাত্রীদের সবচেয়ে বড় প্রশ্ন—হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ভাড়া কত? কোন কোচে কত টাকা লাগবে? RAC বা ওয়েটিং লিস্ট থাকবে কি না—জানুন সমস্ত খুঁটিনাটি।

Leave a comment