Ind vs SA 2nd T20: সূর্য-শুভমানের অফ ফর্মে দুঃশ্চিন্তা, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

Ind vs SA 2nd T20: সূর্য-শুভমানের অফ ফর্মে দুঃশ্চিন্তা, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

Ind vs SA 2nd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চণ্ডীগড়ে দ্বিতীয় টি২০ ম্যাচের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দুশ্চিন্তা সূর্যকুমার যাদব ও শুভমান গিলের ব্যাটিং ফর্ম। টানা ১৯ ইনিংস ধরে সূর্যার ব্যাট নীরব, অন্যদিকে গিলও চোট কাটিয়ে ফিরে এখনও আত্মবিশ্বাস ফিরে পাননি। বিশ্বকাপের আগেই সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে আজ দুই তারকার দিকে নজর থাকবে সবার।

সূর্যকুমারের ১৯ ইনিংস ধরে রানের খরা

ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব শেষ ১৯ ইনিংসে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। তাঁর স্কোর—২১, ৪, ১, ০, ১২, ১৪, ০, ২, ৭*, ৪৭*, ০, ৫, ১২, ১, ৩৯*, ১, ২৪, ২০, ১২।এই ব্যর্থতার ধারায় কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট উদ্বিগ্ন। যিনি একসময় টি২০-তে আগ্রাসী ব্যাটিংয়ের প্রতীক ছিলেন, তিনি এখন দলের উপর বাড়তি চাপ ফেলছেন।

শুভমান গিলের প্রত্যাবর্তন হলেও লয়ে ফেরেননি

চোট কাটিয়ে শুভমান গিল দলে ফিরলেও ব্যাটে রান নেই। অনেকে মনে করছেন তাঁর ঘাড়ের চোট এখনও পুরোপুরি সারেনি।ওপেনিং পজিশনে রান না পাওয়ায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে স্থায়িত্ব আসছে না। বিশ্বকাপের আগে গিলের ফর্মে ফেরা দলের জন্য অত্যন্ত জরুরি।

ওপেনিং নিয়ে নতুন সমীকরণ: রোহিত-পরবর্তী ধাঁধা

রোহিত শর্মার অবসরের পর ওপেনিং নিয়ে একাধিক কম্বিনেশন পরীক্ষা করছে ভারত। যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে।তিনটি সেঞ্চুরি করেও স্যামসন নিয়মিত দলে সুযোগ পাচ্ছেন না, যা কোচ গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেটসমাজে।

বিশ্বকাপের আগে কঠিন পরীক্ষার সিরিজ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে এই টি২০ সিরিজ দুই দলের জন্যই বড় প্রস্তুতির জায়গা।পাঁচ ম্যাচের সিরিজ জিতে যে দল এগিয়ে যাবে, তারা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অর্জন করবে। ভারত ইতিমধ্যে এক ম্যাচ জিতলেও সামনে রয়েছে আরও চারটি কঠিন পরীক্ষা।

আজ ভারতের সম্ভাব্য একাদশ

চণ্ডীগড়ে দ্বিতীয় টি২০-তে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন—অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ ও বরুণ চক্রবর্তী।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের টানা অফ ফর্ম দ্বিতীয় টি২০ ম্যাচের আগে দলের দুশ্চিন্তা বাড়াচ্ছে। গত ১৯ ইনিংসে সূর্যার ব্যাটে রান নেই, গিলও চোট থেকে ফেরা পর ছন্দে নেই। চণ্ডীগড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁদের পারফরম্যান্স নজর কাড়বে।

Leave a comment