এই গরমে দীর্ঘ ট্রেনযাত্রা মানেই নাজেহাল অবস্থা। বিশেষ করে স্লিপার কোচে ভিড় ও গরমে যাত্রীরা প্রায় হাঁসফাঁস করেন। তবে জানেন কি, আপনার কাছে যদি শুধুমাত্র স্লিপার টিকিটও থাকে, তবুও ভাগ্য ভালো হলে বিনামূল্যেই এসি কোচে সফরের সুযোগ মিলতে পারে? ভারতীয় রেলের বিশেষ ‘অটো আপগ্রেড’ সুবিধা এখন বহু যাত্রীর কাছেই স্বস্তির কারণ হয়ে উঠেছে।
কী এই ‘অটো আপগ্রেড’ সুবিধা?
Indian Railways এবং IRCTC যাত্রীদের সুবিধার জন্য নিয়মিত নতুন পরিষেবা চালু করে। তার মধ্যেই অন্যতম জনপ্রিয় ফিচার হল ‘অটো আপগ্রেড’।এই ব্যবস্থায় ট্রেনে উচ্চতর শ্রেণিতে যদি আসন ফাঁকা থাকে, তাহলে নিচের শ্রেণির কনফার্ম টিকিটধারী যাত্রীদের স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড করা হতে পারে। অর্থাৎ, স্লিপার ক্লাসের টিকিট থাকলেও যাত্রী এসি 3 টিয়ারে ভ্রমণের সুযোগ পেতে পারেন, তাও আবার কোনও অতিরিক্ত টাকা ছাড়াই।
কীভাবে মিলবে AC কোচে আপগ্রেডের সুযোগ?
এই সুবিধা পাওয়ার জন্য টিকিট বুকিংয়ের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় ‘Auto Upgrade’ নামে একটি অপশন দেখা যায়।সেখানে ‘Yes’ নির্বাচন করলেই আপনার টিকিট আপগ্রেডের জন্য বিবেচিত হবে। অনেক যাত্রী তাড়াহুড়োয় এই অপশনটি এড়িয়ে যান। ফলে পরে আর এই সুবিধা পাওয়া সম্ভব হয় না।
কারা পাবেন এই সুবিধা?
রেলের এই সুবিধা মূলত কনফার্ম টিকিটধারী যাত্রীদের জন্য। অর্থাৎ, যাদের টিকিট ওয়েটিং লিস্ট বা RAC-এ রয়েছে, তাঁদের সরাসরি আপগ্রেড হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।রেল কর্তৃপক্ষ প্রথমে উচ্চতর শ্রেণির খালি আসন যাচাই করে। তারপর প্রয়োজন অনুযায়ী যাত্রীদের আপগ্রেড করা হয়। এর ফলে নিচের শ্রেণিতে খালি হওয়া আসন RAC বা ওয়েটিং লিস্টের যাত্রীদের বরাদ্দ করা সম্ভব হয়।
কোন কোন ক্লাসে আপগ্রেড হয়?
এই অটো আপগ্রেড সাধারণত এসি ক্যাটাগরির মধ্যেই কার্যকর হয়। যেমন—
স্লিপার → AC 3 Tier
AC 3 Tier → AC 2 Tier
AC 2 Tier → First AC
তবে সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করে আসন খালি থাকার উপর। ট্রেনে কোনও সিট ফাঁকা না থাকলে যাত্রীকে নিজের বুক করা ক্লাসেই ভ্রমণ করতে হবে।
গরমে বাড়তি স্বস্তি যাত্রীদের
গ্রীষ্মকালে দীর্ঘ দূরত্বের স্লিপার যাত্রা অনেক সময়ই অত্যন্ত ক্লান্তিকর হয়ে ওঠে। সেখানে এসি কোচ তুলনামূলক অনেক বেশি আরামদায়ক ও স্বাস্থ্যকর।ফলে অতিরিক্ত কোনও খরচ ছাড়াই এসি কোচে ভ্রমণের সুযোগ পাওয়াটা যাত্রীদের কাছে এখন বাড়তি সুবিধা হিসেবে দেখা দিচ্ছে। এই কারণেই সোশ্যাল মিডিয়াতেও ‘অটো আপগ্রেড’ ফিচার নিয়ে আলোচনা বাড়ছে।
গরমের মরশুমে ট্রেনে সফর আরও আরামদায়ক করতে ভারতীয় রেলের একটি বিশেষ সুবিধা এখন যাত্রীদের নজর কাড়ছে। অনেকেই জানেন না, স্লিপার ক্লাসের টিকিট বুক করলেও নির্দিষ্ট নিয়ম মেনে বিনামূল্যে এসি কোচে আপগ্রেড হওয়ার সুযোগ মিলতে পারে। ভারতীয় রেলের ‘অটো আপগ্রেড’ ফিচারের মাধ্যমে খালি আসন থাকলে যাত্রীদের উচ্চতর শ্রেণিতে স্থানান্তর করা হয়। তবে এই সুবিধা পেতে টিকিট বুকিংয়ের সময় একটি ছোট্ট অপশন নির্বাচন করতেই হবে।












