একদিকে প্লেঅফের টিকিট নিশ্চিত করে উচ্ছ্বাসে ভাসছে বেঙ্গালুরু শিবির, অন্যদিকে টানা হারের ধাক্কায় ক্রমশ অনিশ্চয়তার অন্ধকারে ডুবছে পঞ্জাব কিংস। হাইভোল্টেজ ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেন বিরাট কোহলি ও ভেঙ্কটেশ আইয়াররা। শেষদিকে শশাঙ্ক সিং লড়াই করলেও শেষরক্ষা হলো না। ২৩ রানের জয় তুলে নিয়ে আইপিএল ২০২৬-এর প্রথম প্লেঅফ দল হয়ে গেল আরসিবি।
কোহলি-ভেঙ্কটেশদের দাপটে পাহাড়প্রমাণ রান
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় Punjab Kings। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় Royal Challengers Bengaluru।Virat Kohli, Venkatesh Iyer এবং Devdutt Padikkal-এর বিধ্বংসী ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে আরসিবি।এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। মাত্র ৪০ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। পাশাপাশি বিরাট কোহলি করেন ৫৮ রান এবং দেবদূত পাড়িক্কলের ব্যাট থেকে আসে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
শুরুতেই ধাক্কা খেয়ে চাপে পঞ্জাব
২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই ভালো শুরু করতে পারেনি পঞ্জাব কিংস। মাত্র ১৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।Shreyas Iyer, প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং দ্রুত ফিরতেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় পঞ্জাব। তবে কুপার কনোলি ও সুর্যাংশ শেজে কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন দলকে।কনোলির ৩৭ ও সুর্যাংশের ৩৫ রানের ইনিংস পঞ্জাবকে কিছুটা আশা দেখালেও প্রয়োজনীয় রানরেট ক্রমশ বেড়েই চলছিল।
শশাঙ্কের লড়াইও বাঁচাতে পারল না পঞ্জাবকে
শেষদিকে ম্যাচে নাটকীয়তা ফেরান Marcus Stoinis এবং Shashank Singh। বিশেষ করে শশাঙ্ক সিং চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে ফের নজর কাড়েন।মাত্র ২৭ বলে ৫৬ রান করে আইপিএল কেরিয়ারের ষষ্ঠ অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অন্যদিকে স্টয়নিস করেন ৩৭ রান। তবে শেষ মুহূর্তে আরসিবির বোলাররা দারুণ নিয়ন্ত্রণ দেখান।Bhuvneshwar Kumar, Josh Hazlewood এবং রাসিখ সালাম স্লগ ওভারে গুরুত্বপূর্ণ বোলিং করে ম্যাচ বের করে আনেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রানেই থামে পঞ্জাব।
প্লেঅফ নিশ্চিত আরসিবির, কঠিন সমীকরণ পঞ্জাবের
এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৬-এর প্রথম দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করল আরসিবি। এখনও একটি ম্যাচ বাকি থাকায় লিগ টেবিলের শীর্ষে শেষ করার সুযোগও থাকছে তাদের সামনে।অন্যদিকে মরশুমের শুরুতে দুরন্ত ছন্দে থাকা পঞ্জাব কিংস টানা ছয় ম্যাচ হেরে এখন কার্যত কঠিন পরিস্থিতিতে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। শেষ ম্যাচ জিতলেও প্লেঅফে উঠতে এখন অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে শ্রেয়স আইয়ারদের।
Royal Challengers Bengaluru ২৩ রানে হারাল Punjab Kings-কে। এই জয়ের ফলে আইপিএল ২০২৬-এর প্রথম দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। অন্যদিকে মরশুমের শুরুটা দুর্দান্ত করেও টানা ছয় ম্যাচ হারায় কঠিন হয়ে গেল পঞ্জাব কিংসের শেষ চারের রাস্তা।










