Indian Railways: বছরের শেষেই ভাড়া বাড়াল রেল! বন্দে ভারত থেকে গরিব রথ—Sleeper, AC কোন কামরায় কত বাড়ল ভাড়া?

২৬ ডিসেম্বর থেকে ট্রেনের ভাড়া বাড়াল ভারতীয় রেল। রাজধানী, বন্দে ভারত, জন শতাব্দী, গরিব রথে Sleeper ও AC কামরায় প্রতি কিলোমিটারে কত ভাড়া বেড়েছে জানুন।

বছরের শেষ লগ্নে যাত্রীদের জন্য বড় ধাক্কা। শুক্রবার, ২৬ ডিসেম্বর থেকে যাত্রী ভাড়া বাড়ানোর ঘোষণা করল ভারতীয় রেলওয়ে। চলতি বছরে এটি দ্বিতীয়বার ট্রেন ভাড়া বৃদ্ধি। জুলাইয়ের পর ফের ডিসেম্বরেই ভাড়া সংশোধনের সিদ্ধান্ত কার্যকর করল রেল কর্তৃপক্ষ।

কোন কোন ট্রেনে লাগু নতুন ভাড়া?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত ভাড়া প্রযোজ্য হবে রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস, গতিমান, হামসফর, অমৃত ভারত, গরিব রথ, অন্ত্যোদয়, জন শতাব্দী, যুব এক্সপ্রেস এবং নমো ভারত র‌্যাপিড রেল ট্রেনের ক্ষেত্রে।

কবে থেকে কার্যকর হবে ভাড়া বৃদ্ধি?

রেল স্পষ্ট করেছে, ২৬ ডিসেম্বর ২০২৫ বা তার পরে যেসব টিকিট বুক করা হবে, শুধুমাত্র সেগুলির ক্ষেত্রেই নতুন ভাড়া প্রযোজ্য। এই তারিখের আগে কাটা টিকিটে অতিরিক্ত কোনও ভাড়া দিতে হবে না, এমনকি যাত্রার দিন নতুন ভাড়া কার্যকর থাকলেও নয়।

জেনারেল কামরায় কত বাড়ল ভাড়া?

২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে দ্বিতীয় শ্রেণির জেনারেল কামরায় ভাড়া বাড়ছে ধাপে ধাপে—

২১৬–৭৫০ কিমি: ৫ টাকা

৭৫১–১,২৫০ কিমি: ১০ টাকা

১,২৫১–১,৭৫০ কিমি: ১৫ টাকা

১,৭৫১–২,২৫০ কিমি: ২০ টাকা

Sleeper ও Non-AC ক্লাসে কত বাড়তি খরচ?

শহরতলির বাইরে যাত্রার ক্ষেত্রে—

স্লিপার ও ফার্স্ট ক্লাস জেনারেল: প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি

মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাস: প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি

উদাহরণস্বরূপ, নন-এসি মেল বা এক্সপ্রেস ট্রেনে ৫০০ কিমি যাত্রায় অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে যাত্রীকে।

AC কামরায় কত বাড়ল ভাড়া?

সব ধরনের ট্রেনের এসি চেয়ার কার, এসি থ্রি-টায়ার, এসি টু-টায়ার ও এসি ফার্স্ট ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বেড়েছে।

রেলের বক্তব্য কী?

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই সমস্ত স্টেশনে নতুন ভাড়ার চার্ট আপডেট করা হবে। পাশাপাশি যাত্রীদের নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী যাত্রা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি বজায় থাকবে।

২৬ ডিসেম্বর থেকেই কার্যকর হল ভারতীয় রেলের নতুন ভাড়া কাঠামো। রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, জন শতাব্দী থেকে গরিব রথ—প্রায় সব শ্রেণির ট্রেনেই বাড়ল যাত্রী ভাড়া। দূরত্ব ও কামরাভেদে প্রতি কিলোমিটারে ১ থেকে ২ পয়সা পর্যন্ত ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে রেল।

Leave a comment