ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেমে বিস্ফোরণ, দক্ষিণ লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত

মধ্যপ্রাচ্যে ইসময়ে ইরান একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, সৌদি আরবে ড্রোন হামলা প্রতিহত হয়েছে, দুবাইয়ের কাছে তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে এবং দক্ষিণ লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং সাম্প্রতিক ঘটনাবলিতে এটি সরাসরি সামরিক পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ ঘটনায় ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার পর জেরুজালেমের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর নিশ্চিত তথ্য অনুযায়ী, রাজধানী জেরুজালেমে অন্তত ১০টি পৃথক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পরপরই শহরে সাইরেন বাজতে শুরু করে এবং নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। তবে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে কি না, তা স্পষ্ট নয়।

এই উত্তেজনার মধ্যে ইরান আরও একটি দাবি করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর বক্তব্য অনুযায়ী, ইসফাহানের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। MQ-9 রিপার একটি দীর্ঘপাল্লার আধুনিক ড্রোন, যা নজরদারি ও আক্রমণে ব্যবহৃত হয়।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেমে বিস্ফোরণ, দক্ষিণ লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত

প্রতিবেদন অনুযায়ী, ইরান সৌদি আরবের আল-খারজ অঞ্চলের দিকে একটি ড্রোন নিক্ষেপ করে, যা সৌদি এয়ার ডিফেন্স ধ্বংস করে দেয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কয়েকটি বাড়িতে সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের কাছে একটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়, যার ফলে আগুন ধরে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

 

Leave a comment