নতুন বছর আসতে আর দিন গোনা। তার আগেই টেলিকম বাজারে কার্যত বাজিমাত করল রিলায়েন্স জিও। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, তিনটি বিশেষ ‘Jio Happy New Year Offer’ প্রিপেড প্ল্যান চালু করা হচ্ছে, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ— ফ্রি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিষেবা।
হিরো অ্যানুয়াল রিচার্জে AI-র মহা চমক
জিওর ৩৫৯৯ টাকার বার্ষিক প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন পাবেন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা। তবে এই প্ল্যানের আসল আকর্ষণ হল ৩৫,১০০ টাকা মূল্যের গুগল জেমিনাই প্রো সাবস্ক্রিপশন।
এই প্ল্যানে প্রায় বিনামূল্যে ১৮ মাসের জন্য AI পরিষেবা এবং ২ টিবি ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ মিলবে।

সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যান
যাঁরা মাসিক রিচার্জে বেশি সুবিধা চান, তাঁদের জন্য রয়েছে এই প্ল্যান। মাত্র ৫০০ টাকার কাছাকাছি খরচে প্রতিদিন মিলবে ২ জিবি ডেটা।
এর পাশাপাশি থাকছে—
YouTube Premium
Amazon Prime
Hoichoi
এবং এখানেও ১৮ মাসের গুগল জেমিনাই প্রো একেবারে ফ্রি।
জিও ফ্লেক্সি প্যাক— সস্তায় ডেটা ও বিনোদন
স্বল্প বাজেটের গ্রাহকদের জন্য জিও এনেছে ১০৩ টাকার ফ্লেক্সি প্যাক।
এই প্ল্যানে মিলবে—
২৮ দিনের মেয়াদ
মোট ৫ জিবি ডেটা
৩টি OTT বান্ডেলের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ

কারা পাবেন AI ব্যবহারের সুযোগ?
সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৮ বছরের বেশি বয়সী গ্রাহকরাই গুগল জেমিনাই প্রো ব্যবহারের সুযোগ পাবেন।
কীভাবে অ্যাক্টিভেট করবেন অফার?
এই সুবিধা পেতে খুব বেশি কিছু করতে হবে না।
MyJio অ্যাপে লগ ইন করুন
পছন্দের ‘Happy New Year Offer’ প্ল্যান রিচার্জ করুন
রিচার্জ সফল হলেই AI ও OTT সুবিধা স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে
নতুন বছরের আগেই গ্রাহকদের জন্য বড় উপহার আনল রিলায়েন্স জিও। ‘হ্যাপি নিউ ইয়ার অফার’-এ নির্দিষ্ট প্রিপেড প্ল্যানে রিচার্জ করলে মিলবে গুগল জেমিনাই প্রো AI সাবস্ক্রিপশন, ২TB ক্লাউড স্টোরেজ ও জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস—তাও প্রায় বিনামূল্যে।













