দোল পূর্ণিমায় কমছে মেট্রো সংখ্যা, দুপুরের আগে মিলবে না পরিষেবা — জানুন নতুন সময়সূচি

দোল পূর্ণিমায় কমছে মেট্রো সংখ্যা, দুপুরের আগে মিলবে না পরিষেবা — জানুন নতুন সময়সূচি

আগামী ৩ মার্চ দোল পূর্ণিমা। রঙের উৎসবে রাজ্যজুড়ে ছুটির আমেজ। তবে ওই দিন সকালে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে জেনে নিন—দোলের দিন সকালবেলা মিলবে না মেট্রো পরিষেবা। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো।

ব্লু লাইনে দুপুর ২:৩০ থেকে পরিষেবা

কলকাতা মেট্রো-র বিজ্ঞপ্তি অনুযায়ী, দোলের দিন ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) সকালবেলা বন্ধ থাকবে।

দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২:৩০-এ

শহিদ ক্ষুদিরাম থেকেও প্রথম ট্রেন দুপুর ২:৩০-এ

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত একটি বিশেষ ট্রেনও ছাড়বে একই সময়ে

এই লাইনে মোট ৬০টি মেট্রো চলবে—৩০টি আপ ও ৩০টি ডাউন লাইনে।

গ্রিন লাইনে বিকেল ৩টা থেকে

গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ)-এ প্রথম মেট্রো মিলবে:

হাওড়া ময়দান থেকে দুপুর ৩:০০-এ

সেক্টর ফাইভ থেকে বিকেল ৩:০২-এ

এ লাইনেও পরিষেবা কম থাকলেও শেষ মেট্রোর সময়ে কোনও বদল নেই।

ইয়েলো লাইনে ৪৪টি ট্রেন

ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর)-এ দোলের দিন মোট ৪৪টি ট্রেন চলবে।

নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন দুপুর ২:৩৮-এ

জয়হিন্দ বিমানবন্দর থেকে প্রথম ট্রেন বিকেল ৩:০০-এ

পার্পেল ও অরেঞ্জ লাইনে সময় পরিবর্তন

পার্পেল লাইন (জোকা–মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ–বেলেঘাটা)-এও দোলের দিন পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে সংশ্লিষ্ট লাইনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন বদল সময়সূচি?

দোলের দিন অধিকাংশ অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকে। ফলে যাত্রী সংখ্যা স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম থাকে। সেই কারণেই ট্রেনের সংখ্যা কমিয়ে দুপুর থেকে পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দোলের দিনে যাত্রী সংখ্যা কম থাকায় মেট্রো পরিষেবায় বড়সড় রদবদল করল কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পেল ও অরেঞ্জ—সব লাইনেই দুপুরের আগে বন্ধ থাকবে পরিষেবা। বেশিরভাগ লাইনে প্রথম ট্রেন চলবে দুপুর ২টো–৩টার মধ্যে। তবে শেষ মেট্রোর সময়ে পরিবর্তন নেই।

Leave a comment