LIC-র দুর্দান্ত জীবন আনন্দ পলিসি! মাসে মাত্র ১৪০০ টাকা সঞ্চয়েই মিলবে ২৫ লক্ষ টাকা, সঙ্গে আজীবন বিমা কভারেজ

LIC-র দুর্দান্ত জীবন আনন্দ পলিসি! মাসে মাত্র ১৪০০ টাকা সঞ্চয়েই মিলবে ২৫ লক্ষ টাকা, সঙ্গে আজীবন বিমা কভারেজ

পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা আর নিশ্চিত সঞ্চয়ের কথা উঠলেই এখনও ভরসার নাম LIC। যারা এমন একটি বিমা প্ল্যান খুঁজছেন যেখানে সঞ্চয়, বিমা কভারেজ ও কর সাশ্রয়—সব একসঙ্গে পাওয়া যাবে, তাঁদের জন্য LIC-এর জীবন আনন্দ পলিসি (প্ল্যান নং ৯১৫) হতে পারে বড়সড় সুযোগ।

কী এই LIC জীবন আনন্দ পলিসি?

জীবন আনন্দ হল LIC-এর একটি হোল লাইফ কিউম এন্ডাওমেন্ট প্ল্যান, যেখানে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার পর ম্যাচিউরিটিতে এককালীন অর্থ পাওয়া যায়। পাশাপাশি, ম্যাচিউরিটির পরেও আজীবন বিমা কভারেজ চালু থাকে।

কত টাকা প্রিমিয়াম দিতে হয়?

ধরা যাক,

বয়স: ৩৫ বছর

সাম অ্যাসিওর্ড: ৫ লক্ষ টাকা

পলিসির মেয়াদ: ৩৫ বছর

এই ক্ষেত্রে বার্ষিক প্রিমিয়াম প্রায় ১৬,৩০০ টাকা। অর্থাৎ,

মাসে প্রায় ১,৪০০ টাকা

দিনে মাত্র ৪৫–৪৬ টাকা সঞ্চয় করলেই এই পলিসি চালু রাখা সম্ভব।

মোট কত টাকা পাওয়া যেতে পারে?

পুরো মেয়াদে আনুমানিক জমা হবে প্রায় ৫.৭০ লক্ষ টাকা।

বর্তমান বোনাস হারের ভিত্তিতে ম্যাচিউরিটিতে পাওয়া যেতে পারে প্রায় ২৫ লক্ষ টাকা, যার মধ্যে রয়েছে—

মূল বিমা রাশি: ৫ লক্ষ টাকা

সরল সংশোধনী বোনাস: প্রায় ৮.৬০ লক্ষ টাকা

চূড়ান্ত অতিরিক্ত বোনাস: প্রায় ১১.৫০ লক্ষ টাকা

(বোনাসের অঙ্ক সময়ভেদে পরিবর্তিত হতে পারে)

আজীবন বিমা কভারেজ—সবচেয়ে বড় চমক

এই পলিসির সবচেয়ে বড় আকর্ষণ হল হোল লাইফ কভার।

ম্যাচিউরিটির পরেও পলিসিধারকের উপর ৫ লক্ষ টাকার রিস্ক কভার আজীবন বজায় থাকবে।

অর্থাৎ, ভবিষ্যতে পলিসিধারকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি আবারও ৫ লক্ষ টাকা পাবেন।

এক কথায়, একই পলিসি থেকে দু’বার অর্থপ্রদান।

কর সাশ্রয়ের সুবিধা

প্রিমিয়ামের টাকা আয়কর আইনের ধারা 80C-এর অধীনে করছাড়যোগ্য

ম্যাচিউরিটি অ্যামাউন্ট ও ডেথ বেনিফিট ধারা 10(10D) অনুযায়ী সম্পূর্ণ করমুক্ত

ঋণ, গ্রেস পিরিয়ড ও অতিরিক্ত সুবিধা

পলিসির ২ বছর পর ঋণ নেওয়ার সুবিধা

মাসিক প্রিমিয়ামে ১৫ দিনের গ্রেস পিরিয়ড

অন্য প্রিমিয়াম মোডে ৩০ দিনের গ্রেস পিরিয়ড

দুর্ঘটনাজনিত মৃত্যু ও গুরুতর অসুস্থতার রাইডার যুক্ত করার সুযোগ

কারা নিতে পারবেন এই পলিসি?

প্রবেশ বয়স: ১৮ থেকে ৫০ বছর

পলিসির মেয়াদ: ১৫ থেকে ৩৫ বছর

কম প্রিমিয়ামে বড় রিটার্ন ও আজীবন সুরক্ষা—এই দুইয়ের সমন্বয় চাইলে LIC-এর জীবন আনন্দ পলিসি হতে পারে আদর্শ। মাসে মাত্র ১৪০০ টাকা জমালেই ম্যাচিউরিটিতে মিলতে পারে প্রায় ২৫ লক্ষ টাকা, পাশাপাশি থাকবে হোল লাইফ রিস্ক কভার ও কর ছাড়ের সুবিধা।

Leave a comment