মুড়িগঙ্গার উপর ৪ লেনের গঙ্গাসাগর সেতুর শিলান্যাস আজ! ১৭০০ কোটির বিশ্বমানের ব্রিজে বদলাবে সাগরদ্বীপের যোগাযোগ মানচিত্র

মুড়িগঙ্গার উপর ৪ লেনের গঙ্গাসাগর সেতুর শিলান্যাস আজ! ১৭০০ কোটির বিশ্বমানের ব্রিজে বদলাবে সাগরদ্বীপের যোগাযোগ মানচিত্র

সাগরদ্বীপের ইতিহাসে এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মুড়িগঙ্গার উপর বিশ্বমানের গঙ্গাসাগর সেতুর শিলান্যাস হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হচ্ছে প্রায় ১৭০০ কোটি টাকার এই মেগা প্রকল্প, যা চালু হলে সাগরদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগে আসবে আমূল পরিবর্তন।

চার লেনের আধুনিক সেতু, দৈর্ঘ্য প্রায় ৪.৭৫ কিমি

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সেতু হবে ফুটপাত-সহ চার লেনের। ক্যারেজওয়ের প্রস্থ ৮ মিটার এবং ফুটপাতের প্রস্থ ১.৫ মিটার। মোট দৈর্ঘ্য প্রায় ৪.৭৫ কিলোমিটার, যার মধ্যে প্রায় ৩ কিলোমিটার অংশ থাকবে নদীর উপর।

প্রকল্প ব্যয় প্রায় ১৬৭০ কোটি টাকা

রাজ্য সরকারের এই মেগা প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৬৭০ কোটি টাকা। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বাকি অংশও দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে।

কেবল-স্টেইড প্রযুক্তিতে নির্মাণ

এই সেতু তৈরি হবে আধুনিক ‘এক্সট্রা ডোজ কেবল-স্টেইড ব্রিজ’ প্রযুক্তিতে। নির্মাণের দায়িত্বে রয়েছে মেসার্স লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড (L&T), যারা দেশের একাধিক বড় সেতু প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে।

ভূকম্পন ও ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ পরীক্ষা

উপকূলীয় এলাকা হওয়ায় প্রকল্পে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। IIT গুয়াহাটি এই সেতুর ভূকম্পন সংক্রান্ত পরীক্ষা চালিয়েছে, যাতে তীব্র কম্পনেও কাঠামো অক্ষত থাকে। পাশাপাশি IIT কানপুরের তত্ত্বাবধানে হয়েছে উইন্ড টানেল টেস্ট, কারণ এই অঞ্চল বারবার আয়লা, আমফান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের সাক্ষী।

জলের স্রোত ও মাটির চরিত্র নিয়ে গভীর গবেষণা

মুড়িগঙ্গার প্রবল স্রোতের কারণে বিশেষ হাইড্রোলিক স্টাডি করা হয়েছে। মাটির ৯০ মিটার গভীরতা পর্যন্ত জিও-ফিজিক্যাল টেস্ট চালানো হয়েছে। IWAI, পোর্ট অথরিটি ও CRZ থেকে প্রয়োজনীয় অনুমতিও ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

Gangasagar Bridge News: মুড়িগঙ্গার উপর চার লেনের কেবল-স্টেইড গঙ্গাসাগর সেতুর শিলান্যাস আজ। প্রায় ১৭০০ কোটি টাকার এই প্রকল্পে ভূকম্পন, ঘূর্ণিঝড় ও জলের স্রোত মোকাবিলায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Leave a comment