নবাবি আমের গন্ধে মাতবে মুর্শিদাবাদ! শুরু হচ্ছে ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬’

মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬-এ মিলবে কোহিতুর-সহ বিরল নবাবি আমের স্বাদ। আমবাগান ভ্রমণ, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জমবে একমাসের উৎসব।

আমপ্রেমীদের জন্য সুখবর! নবাবদের প্রিয় বিরল ‘কোহিতুর’ আমের স্বাদ নিতে এবার হাজির হতে পারেন মুর্শিদাবাদে। ঐতিহ্য, ইতিহাস আর আমের অনন্য মেলবন্ধনে আগামী জুন মাসজুড়ে আয়োজিত হতে চলেছে ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬’। যেখানে শুধু আম খাওয়াই নয়, আমবাগানে ঘুরে বেড়ানো থেকে শুরু করে নিজ হাতে আম পাড়ার অভিজ্ঞতাও পাবেন পর্যটকরা।

নবাবি আমের গন্ধে মাতবে মুর্শিদাবাদ! শুরু হচ্ছে ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬’
একমাসের বিশেষ ম্যাঙ্গো উৎসব

Murshidabad Mango Festival 2026 আয়োজন করছে মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি এবং House of Sheherwali। আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই বিশেষ উৎসব। দেশ-বিদেশের পর্যটক, খাদ্যরসিক এবং ঐতিহ্যপ্রেমীদের জন্য থাকছে এক অনন্য অভিজ্ঞতা।

কোহিতুর থেকে কালাপাহাড়, বিরল আমের সম্ভার

মুর্শিদাবাদের শতাব্দীপ্রাচীন আমবাগানে এখনও পাওয়া যায় ১৫০-রও বেশি প্রজাতির আম। উৎসবে দর্শনার্থীরা স্বাদ নিতে পারবেন নবাবি আমের বিরল সংগ্রহের। তালিকায় রয়েছে —

Kohitur Mango

Bimli Mango

Rani Mango

Bhawani Mango

Kalapahar Mango

এই আমগুলির অনেকগুলিই এতটাই সংবেদনশীল যে দূরে পরিবহণ করলে আসল স্বাদ নষ্ট হয়ে যায়। তাই বাগানে বসেই সেই স্বাদ উপভোগের সুযোগ দিচ্ছে এই উৎসব।

নবাবি আমের গন্ধে মাতবে মুর্শিদাবাদ! শুরু হচ্ছে ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬’
আমবাগানে ঘোরার সঙ্গে থাকছে নিজ হাতে আম পাড়ার সুযোগ

উৎসবের অন্যতম আকর্ষণ আমবাগান ভ্রমণ। পর্যটকেরা বাগানে ঘুরে দেখতে পারবেন শতাব্দীপ্রাচীন আমগাছ। এমনকি গাছ থেকে নিজের হাতে আম পেড়েও খেতে পারবেন সদ্য তোলা ফল।

আম দিয়েই তৈরি হবে বিশেষ নবাবি পদ

শুধু আম নয়, থাকছে আম দিয়ে তৈরি একাধিক ঐতিহ্যবাহী পদও। আম পান্না, কাঁচা আমের ক্ষীর, আমের চাটনি, আম সন্দেশ, আচার, শরবত এবং ফার্ম-টু-টেবিল খাবারের বিশেষ আয়োজন থাকবে উৎসবে।

নবাবি আমের গন্ধে মাতবে মুর্শিদাবাদ! শুরু হচ্ছে ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬’
ইতিহাসের গন্ধ মিশে আছে হাউস অফ শেহেরওয়ালিতে

আজিমগঞ্জের House of Sheherwali ভারতের প্রথম ‘মিউজিয়াম হোটেল’ হিসেবেও পরিচিত। এখানে সংরক্ষিত রয়েছে নবাবি আমলের স্থাপত্য, শেহেরওয়ালি জৈন ব্যবসায়ী সম্প্রদায়ের ইতিহাস এবং বাংলার পুরনো সংস্কৃতির নানা নিদর্শন।

পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ

উৎসব উপলক্ষে ২ দিন/২ রাত এবং ৩ দিন/২ রাতের বিশেষ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে থাকবে আমবাগান ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার এবং আজিমগঞ্জ স্টেশন থেকে বিনামূল্যে পিকআপ পরিষেবা।

নবাবি আমের গন্ধে মাতবে মুর্শিদাবাদ! শুরু হচ্ছে ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬’
মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী আম ও নবাবি সংস্কৃতিকে তুলে ধরতে আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে ‘মুর্শিদাবাদ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬’। কোহিতুর-সহ বিরল প্রজাতির আম, আমবাগান ভ্রমণ, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জমে উঠবে একমাসের এই উৎসব।

Leave a comment