কলকাতায় পা রেখেই কপ্টারে মতুয়া গড়ে মোদি, তাহেরপুরে পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী

এসআইআর আবহে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে নেমে কপ্টারে তাহেরপুরে মতুয়া গড়ে রওনা। ৩,২০০ কোটির জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন।

Narendra Modi West Bengal Visit: শনিবার সকালে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিমানবন্দরে নামার পর সরাসরি হেলিকপ্টারে মতুয়া অধ্যুষিত তাহেরপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

কলকাতা বিমানবন্দরে মোদিকে রাজ্যের স্বাগত

শনিবার সকাল ১০টা ৩৩ মিনিটে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যসচিব মনোজ পন্থ। এরপর সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ তিনি হেলিকপ্টারে করে রানাঘাটের তাহেরপুরের উদ্দেশে রওনা দেন।

তাহেরপুরে চতুর্থ পরিবর্তন সংকল্প সভা

মতুয়া গড় হিসেবে পরিচিত তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে এদিন চতুর্থ পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সভাস্থলে ইতিমধ্যেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসমাগমও ছিল চোখে পড়ার মতো।

সুকান্তর কটাক্ষ, ২০২৬-এর ইঙ্গিত

মোদির সভার আগে বক্তব্য রাখতে শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

ছ’বছরের পুরনো প্রতিশ্রুতি ও সিএএ প্রসঙ্গ

প্রসঙ্গত, ছ’বছর আগে তাহেরপুরের মাঠ থেকেই প্রধানমন্ত্রী সিএএ পাশ করিয়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে বলেই বিজেপি নেতৃত্বের দাবি। এবার ভোটার তালিকার বিশেষ সংশোধনের আবহে ফের মতুয়া গড়ে মোদির উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

৩,২০০ কোটির জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন

জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, তাহেরপুরের সভা মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ৩,২০০ কোটিরও বেশি মূল্যের একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

কৃষ্ণনগর–বড়জাগুলি (৬৮ কিমি) চার লেন প্রকল্পের উদ্বোধন

বারাসত–বড়জাগুলি (১৮ কিমি) চার লেন প্রকল্পের শিলান্যাস

এই প্রকল্পগুলি রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে দাবি কেন্দ্রের।

এসআইআর আবহে ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে নেমেই হেলিকপ্টারে রওনা দিলেন রানাঘাটের তাহেরপুরে মতুয়া গড়ে। বিমানবন্দরে রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Leave a comment