এতদিন জয়পুর যেতে একাধিক ট্রেন বদল করতে হত পুরুলিয়ার যাত্রীদের। এবার সেই ঝক্কি অনেকটাই কমতে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি-খাটিপুরা এক্সপ্রেসের মাধ্যমে পুরুলিয়া থেকে সরাসরি জয়পুর যাওয়ার সুবিধা মিলবে। পড়ুয়া, শ্রমিক, ব্যবসায়ী থেকে পর্যটক— সকলের কাছেই এই ট্রেন পরিষেবা বড় স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।
![]()
সপ্তাহে একদিন চলবে নতুন ট্রেন
রেল সূত্রে খবর, ১৮০৬১ সাঁতরাগাছি-খাটিপুরা এক্সপ্রেস এবং ১৮০৬২ খাটিপুরা-সাঁতরাগাছি এক্সপ্রেস সপ্তাহে একদিন করে চলবে। বুধবার সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়বে এবং শুক্রবার খাটিপুরা থেকে ফেরত আসবে।
কোন কোন স্টেশনের উপর দিয়ে চলবে ট্রেন?
রেলের প্রাথমিক সূচি অনুযায়ী, এই ট্রেন পুরুলিয়া ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে চলাচল করবে। তার মধ্যে রয়েছে—
টাটানগর
রাঁচি
লোহারডাগা
গড়ওয়া রোড
প্রয়াগরাজ
কানপুর
আগ্রা
দৌসা
খাটিপুরা (জয়পুর)
ফলে উত্তর ভারতের বহু গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হবে।
![]()
ছাত্রছাত্রী ও শ্রমিকদের জন্য বড় সুবিধা
পুরুলিয়া জেলা থেকে বহু মানুষ কর্মসূত্রে বা পড়াশোনার কারণে রাজস্থান ও উত্তর ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করেন। এতদিন ট্রেন বদল এবং দীর্ঘ যাত্রার সমস্যায় পড়তে হত যাত্রীদের। নতুন ট্রেন চালু হলে সময় বাঁচবে এবং যাত্রাও হবে আরও আরামদায়ক।স্থানীয় বাসিন্দাদের মতে, এই ট্রেন চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
![]()
রেল বোর্ডের অনুমোদনের পর খুশির হাওয়া
রেল বোর্ডের নির্দেশিকায় জানানো হয়েছে, খুব শীঘ্রই সুবিধাজনক দিনে এই ট্রেন পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। উদ্বোধনী বিশেষ ট্রেন চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।এই ঘোষণার পর পুরুলিয়া জেলাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ যাত্রীদের পাশাপাশি রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
![]()
পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই পুরুলিয়া থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হতে পারে। রেল বোর্ডের অনুমোদনের পর খুশির হাওয়া জেলাজুড়ে। নতুন এই ট্রেন চালু হলে রাজস্থান ও উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।










