রাতের রান্না নিয়ে আর টেনশন নয়! অফিস থেকে ফিরেই ১০ মিনিটে বানিয়ে ফেলুন এই ৮ ঝটপট ডিনার

অফিস থেকে ফিরে রান্নার সময় নেই? জেনে নিন মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় এমন ৮টি স্বাস্থ্যকর ও সুস্বাদু ডিনার রেসিপি। খিচুড়ি, স্যুপ, পালং অমলেট থেকে মিলেট বোল— সবই সহজ ও পুষ্টিকর।

সন্ধ্যায় অফিস থেকে ফিরেই ক্লান্ত শরীর নিয়ে রান্নাঘরে ঢোকা যেন অনেকের কাছেই যুদ্ধ জয়ের সমান। অথচ খিদেও তো মেটাতে হবে! তাই এমন কিছু খাবার দরকার, যা বানাতে সময় কম লাগবে, আবার শরীরও থাকবে চাঙা। মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় এমন কয়েকটি ডিনার রেসিপি বদলে দিতে পারে আপনার রাতের খাবারের অভ্যাস।

রাতের রান্না নিয়ে আর টেনশন নয়! অফিস থেকে ফিরেই ১০ মিনিটে বানিয়ে ফেলুন এই ৮ ঝটপট ডিনার

খিচুড়ির গরম ধোঁয়ায় মিলবে আরাম

রাতের খাবারে হালকা অথচ পেটভরা কিছু চাইলে মুগ ডালের খিচুড়ি হতে পারে সেরা পছন্দ। চাল, ডাল, সামান্য হলুদ আর নুন প্রেসার কুকারে দিয়ে সিটি দিলেই কাজ প্রায় শেষ। শেষে এক চামচ ঘি আর গোলমরিচ ছড়িয়ে দিলেই তৈরি আরামদায়ক ডিনার।

শরীর চাঙ্গা রাখবে ডাল-সবজির স্যুপ

অতিরিক্ত ক্লান্ত লাগলে গরম স্যুপের জুড়ি নেই। মুসুর ডাল, গাজর, টমেটো আর সামান্য রসুন দিয়ে তৈরি স্যুপ শুধু পেট ভরায় না, শরীরেও ফিরিয়ে আনে এনার্জি। কম সময়ে তৈরি হওয়ায় এটি অফিসফেরতদের জন্য আদর্শ।

ঠান্ডা দই-ভাতে মিলবে স্বস্তি

গরমের রাতে ভারী খাবার না খেয়ে দই-ভাত খেতে পারেন নিশ্চিন্তে। ভাতের সঙ্গে টকদই, আদা কুচি আর বেদানার দানা মিশিয়ে নিলেই তৈরি সহজ ও স্বাস্থ্যকর খাবার। হজমের সমস্যাতেও এটি বেশ উপকারী।

রাতের রান্না নিয়ে আর টেনশন নয়! অফিস থেকে ফিরেই ১০ মিনিটে বানিয়ে ফেলুন এই ৮ ঝটপট ডিনার

পনির-সবজির ঝটপট স্টির ফ্রাই

ফ্রিজে থাকা সবজি আর পনির দিয়েই বানিয়ে ফেলুন রঙিন স্টির ফ্রাই। অলিভ অয়েলে রসুন কুচি, ক্যাপসিকাম, ব্রকোলি আর পনির হালকা ভেজে নিলেই তৈরি সুস্বাদু প্রোটিনসমৃদ্ধ ডিনার।

মিষ্টি আলুর হেলদি চাট

সেদ্ধ মিষ্টি আলু, ঘন দই আর সামান্য চাট মশলার মিশেলে তৈরি হতে পারে অন্যরকম রাতের খাবার। উপর থেকে তিসি বা সূর্যমুখীর বীজ ছড়িয়ে দিলে স্বাদ যেমন বাড়বে, তেমনই মিলবে বাড়তি পুষ্টি।

৫ মিনিটেই পালং অমলেট

সময় কম? তাহলে ডিমের সঙ্গে কুচোনো পালং শাক মিশিয়ে বানিয়ে ফেলুন অমলেট। সামান্য হলুদ আর গোলমরিচ যোগ করলেই স্বাদ হবে আরও জমজমাট। প্রোটিনে ভরপুর এই খাবার শরীর রাখবে ফিট।

রাতের রান্না নিয়ে আর টেনশন নয়! অফিস থেকে ফিরেই ১০ মিনিটে বানিয়ে ফেলুন এই ৮ ঝটপট ডিনার

লেবু-রসুনে মাছ বা টোফুর ম্যাজিক

রাতের খাবারে হালকা প্রোটিন চাইলে টোফু বা মাছের সহজ রেসিপি ট্রাই করতে পারেন। সামান্য অলিভ অয়েলে রসুন দিয়ে সেঁকে নিয়ে শেষে লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরি সুস্বাদু ডিশ।

মিলেট বোল বদলে দেবে ডিনারের স্বাদ

জোয়ার বা বাজরার সঙ্গে সেদ্ধ সবজি আর তিলের পেস্ট মিশিয়ে তৈরি করুন মিলেট বোল। ফাইবারে ভরপুর এই খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

রাতের রান্না নিয়ে আর টেনশন নয়! অফিস থেকে ফিরেই ১০ মিনিটে বানিয়ে ফেলুন এই ৮ ঝটপট ডিনার

দিনভর কাজের চাপের পর রান্নাঘরে দীর্ঘ সময় কাটাতে চান না অনেকেই। কিন্তু তাই বলে রোজ বাইরের খাবার খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর। তাই কম সময়ে তৈরি করা যায়, এমন ৮টি স্বাস্থ্যকর ও সুস্বাদু ডিনারের হদিশ রইল এই প্রতিবেদনে।

Leave a comment